ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

উখিয়ার আবাসিক হোটেল থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


এম ফেরদৌস, উখিয়া photo এম ফেরদৌস, উখিয়া
প্রকাশিত: ২-৮-২০২২ দুপুর ২:৪০

কক্সবাজারের উখিয়ার একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ আগস্ট) সকালে উখিয়া সদর এলাকায় উপজেলা পরিষদ গেটসংলগ্ন জলিল প্লাজার আরাফাত হোটেল নামক আবাসিক হোটেলের চতুর্থ তলার ৩০৪ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি কালো বোরকা ও সাদা শার্ট এবং ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত ছিল।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলের প্রাথমিক সুরতহাল শেষ করার পর নিহত তরুণীর মরদেহ উখিয়া থানায় আনা হয়।

হোটেলের রেজিস্টারে লিপিবদ্ধ তথ্য বিবরণী বলছে, ৩০৪নং কক্ষটি সোমবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টায় ৩০০ টাকার বিনিময়ে ভাড়া নেন নুসরাজাহান লিজা (২৩) নামে এক তরুণী। যেখানে তার ঠিকানা উল্লেখ করেন টেকনা হ্নীলা, পেশা চাকরি। এছাড়াও বিবরণীতে পিতার নাম জিসান মিয়া ও মাতা রোজিনা এবং একটি ফোন নাম্বার উল্লেখ করা ছিল।

খোঁজখবর নিয়ে জানা যায়, মেয়েটি প্রকৃতপক্ষে রোহিঙ্গা। সে কুতুপালং রেজিঃ ক্যাম্পের ডি ব্লকের রোহিঙ্গা গফুরের মেয়ে ইয়াসমিন আক্তার।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, মধ্যরাতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ভেতর থেকে রুমটি বন্ধ ছিল, সকালে সিআইডির প্রাথমিক তদন্ত শেষে লাশ থানায় রাখা হয়।

বিপুল চন্দ্র দে আরো জানান, নিহত তরুণী একা ওই কক্ষটি ভাড়া নিয়েছিলেন। কী কারণে এ ঘটনা ঘটল সে রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে তদন্ত এবং পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক

ত্রিশালে সোয়া দুই কোটি টাকার সড়কের কার্পেটিংয়ে অনিয়ম, হাত দিলেই উঠছে পিচ

চাঁপাইনবাবগঞ্জে মশা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন

রাজারহাটে ইজিবাইকের চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি শ্রমিক ফেডারেশনের

রায়গঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ কথিত মানবাধিকারকর্মী ও কবিরাজ গ্রেপ্তার

রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! এলাকায় আতঙ্ক

কু‌ড়িগ্রা‌মে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে অ‌টোচাল‌কের মৃত‌্যু

সুধারামে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

টাঙ্গাইলে এলজিইডি 'র ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

কোনাবাড়ীতে বিল্ডিং কোড অমান্য করে রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

কোনাবাড়ীতে শ্রমিক পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া

বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন