ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

চা বাগানে অগ্নিকাণ্ডের ঘটনায় বাগানের হেডক্লার্ক আটক


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২-৮-২০২২ দুপুর ৪:২৬
ব্যাক্তি মালিকানাধীন কমলগঞ্জের দলই বাগানের অফিস ভবন রহস্যজনক আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় চা বাগানের হেডক্লার্ক আব্দুল কাদিরকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই নিয়াজ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল দলই চা বাগান থেকে তাকে আটক করে। আটক হেডক্লার্ক আব্দুল কাদিরকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এরআগে এ ঘটনায় চা বাগানের নৈশ প্রহরী কামাল আলী, মাহবুব এলাহী ও বাগানের বাসিন্দা ভুট্রো মিয়াকে আটক করেছিল পুলিশ।
উল্লেখ্য, দলই চা বাগানের বাৎসরিক অডিটের আগেরদিন গত ২৮ জুন ভোররাতে বাগানের হেডক্লার্ক আব্দুল কাদির এর অফিস কক্ষে আগুন লাগে। এরপর বাগান ব্যবস্থাপক সহ অন্য অফিসে আগুন জ্বলে উঠে। এ সময় বাগান শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনে পুড়ে ছাই হয় ৫টি অফিস কক্ষে রক্ষিত বাগানের সকল কাগজাদি। রহস্যজনক এ আগুনে ২ পাহারাদার প্রসাদ পাশী ও সৎ নারায়ন রাজভর দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে সিলেট রাগিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে প্রসাদ পাশীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়। রহস্যজনক এ আগুনে দগ্ধ অফিসের পাহারাদার প্রসাদ পাশি ১৪ দিন মূত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ১২ জুন রাতে মারা যায়। আগুনে দলই চা বাগানের অফিস পোড়ার ঘটনায় দলই চা বাগানের প্রধান ব্যবস্থাপক আজগর আলী খান বাদী হয়ে গত ২ জুলাই কমলগঞ্জ থানায় একটি মামলা করেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান