ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ধামরাইয়ে নারীকে হেনস্থা ও প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২-৮-২০২২ দুপুর ৪:৩১

আদালতে বিচারাধীন একটি বিষয়ে বাদী নারীকে ইউনিয়ন পরিষদে ডেকে অকথ্য গালিগালাজ ও হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে সোমভাগ ইউপি চেয়ারম্যান প্রভাষক মোঃ আওলাদ হোসেন বিরুদ্ধে।
সোমবার বিকালে সুরাইয়া আক্তার নামের ভুক্তভেগী ওই নারী নেত্রী  ধামরাই থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর পরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এর আগে গত ২৯ জুলাই ধামরাইয়ের সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন তিনি সোমভাগ ইউনিয়নের গাওয়াইর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে ও একই এলাকার বাসিন্দা আব্দুল মালেক।
অভিযোগ সূত্রে জানা যায়, ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের গাওয়াইর এলাকায় আরএস ১৫৯৬ দাগের ৮ শতাংশ জমির মালিক বিবাদী আব্দুল মালেক, বাদী সুরাইয়াসহ তাদের আরো ২ বোন। তবে চেয়ারম্যানের সহায়তায় বিবাদী ওই জমি দখল করে রেখেছে। এ ঘটনায় পারিবারিকভাবে মীমাংসা না হওয়ায় আদালতে একটি মামলাও চলমান রয়েছে। এরইমধ্যে গত ২৯ তারিখ এ নিয়ে আবারো বাদি-বিবাদির মধ্যে ঝগড়াঝাটি হয়। ওই সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন ওই নারীকে পরিষদে ডেকে নেন।  পরে ওই নারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণ নাশের হুমকি দেন।
ইউপি চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন বলেন,সুরাইয়া আক্তারের ভাই মোঃ আব্দুল মালেক সোমভাগ ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে অভিযোগ করেন। এ জন্য সুরাইয়াকে পরিষদে ডেকে আনা হয়। যেহেতু ভাই বোনের মধ্যে বিবাদ তাই বিষয়টি মিমাংসা করার কথা বলা হয়। আর সে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে থানায় অভিযোগ করেছে।
নারী নেত্রী সুরাইয়া বলেন,জমি নিয়ে আমার ভাইয়ের সাথে আদালতে মামলা চলছে। এক্ষেত্রে একজন ইউপি চেয়ারম্যানের কি করার এক্তিয়ার আছে। ওই চেয়ারম্যান আমাকে একা পেয়ে অকথ্য ভাষায় গালাগাল হেনস্থা ও প্রাণ নাশের হুমকি দেন। তাই আমি তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন,সোমভাগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এক নারী লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যাবস্থ গ্রহন করা হবে।

 

এমএসএম / এমএসএম

সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ