ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২-৮-২০২২ দুপুর ৪:৫৬

ভোলায় পুলিশের অন্যায় ভাবে গুলিবর্ষণ ও নির্বিচারে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রদল মঙ্গলবার (২ আগস্ট) সকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে দলীয় কার্যালয়ের কাছাকাছি এলে থানা পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য দেন- ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমাস হোসাইন, সিনিয়র যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন, এরেন্ডাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ফুলছড়ি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সমেদ আলী, ফজলুপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলুল হক বিজয়, বুধাখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ রাহুল, সহ-সভাপতি তৈয়ব আলী প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংসহ জনদুর্ভোগের বিষয়ে একটা সমাবেশের ওপর পুলিশ গুলি করে হত্যা করেছে। এরসঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। জনসাধারণকে এরকম হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়া, প্রতিবাদ জানানোর আহ্বান জানান বক্তারা।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার