রাজশাহীতে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
রাজশাহী জেলার বাগমারা উপজেলার আচিনঘাট এলাকায় ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় পপি খাতুন (১৪) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার আচিনঘাটে সূর্যের হাসি ক্লিনিকে তার মৃত্যু হয়। পপি খাতুন মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের দরুজপাড়া গ্রামের কৃষক আকাশের স্ত্রী।
নিহতের দুলাভাই মোস্তাকিন জানান, তার শ্যালিকার প্রসব ব্যথা শুরু হলে সোমবার রাতে (১ আগস্টর) উপজেলার আচিনঘাটে সূর্যের হাসি নামক ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে পরদিন দুপুর ১টা ১৬ মিনিটে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. সাইফুল ইসলামের নেতৃত্বে অস্স্ত্রোপচারের (সিজার) মাধ্যমে পপি খাতুন পুত্রসন্তানের জন্ম দেয়। এরপর আর পপির জ্ঞান ফেরেনি। এরপর ডা. মো. সাইফুল ইসলাম নিজেকে বাঁচাতে কৌশলে রোগীকে উন্নত চিকিৎসার কথা বলে ক্লিনিকের নিজস্ব অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোস্তাকিন আরো জানান, আমার ভায়রা ডাক্তার ও ক্লিনিকের মালিকের ওপর অনেক ক্ষেপে আছে। সে বলেছে ডাক্তার ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় আমার স্ত্রী মারা গেছে। আমি ওই ডাক্তার ও ক্লিনিক মালিকের শাস্তি দাবি করছি। এ ঘটনার পর ডা. সাইফুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে সূর্যের হাসি ক্লিনিকের অ্যাডমিন আজাদ আলীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. সাইফুল ইসলাম স্যার গৃহবধূ পপির সিজার করেন। পরে তার অবস্থার অবনতি হলে ক্লিনিকের পক্ষ থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার উদ্যোগ নেয়া হয়। সেখানে নেয়ার সময় পথে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী বলেন, সাইফুল ইসলাম নামে একজন ডাক্তার আছেন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার করেন না। তিনি যদি নিজ দায়িত্বে কোথাও সিজারিয়ান অস্ত্রোরপচার করে থাকেন, তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে তিনি আরো বলেন, দুপুর ২টার আগে তিনি কোনোভাবেই সরকারি দায়িত্বকে অবহেলা করে অন্য কোথাও কাজ করতে পারেন না।
এমএসএম / জামান
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড
শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া
চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২
বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন
Link Copied