জাবিতে সাংবাদিককে গেস্টরুমে ডেকে নির্যাতনের অভিযোগে ৮ ছাত্রলীগকর্মীকে অব্যাহতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গণমাধ্যমকর্মীকে হলের গেস্টরুমে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে ৮ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার (২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে এ নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ৮ জনকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
অভিযুক্ত ৮ কর্মী হলেন- বিশ্ববিদ্যালয়ের ৪৬ ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের আসাদ হক ও আরিফ জামান সেজান, ৪৭ ব্যাচের অর্থনীতি বিভাগের জিয়াদ মির্জা, দর্শন বিভাগের হাসিবুল হাসান রিশাদ, নৃবিজ্ঞান বিভাগের রাইহান বিন হাবিব, প্রাণিবিদ্যা বিভাগের মুনতাসির আহমেদ তাহরীম, আইন ও বিচার বিভাগের মাসুম বিল্লাহ্ এবং ৪৮ ব্যাচের রসায়ন বিভাগের জাহিদ হাসান।
নির্যাতিত সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পড়াশোনার পাশাপাশি একটি গণমাধ্যমে কাজ করেন।
নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী বলেন, আমাকে এক বন্ধুর মাধ্যমে গেস্টরুমে ডেকে আনা হয়। আসার পর তারা আমাকে নিজের ও বন্ধুদের পরিচয় দিতে বলে। এর আগের গেস্টরুমগুলোতে না আসায় পরিচয় পর্ব শেষে আমাকে সিলিং ধরে ঝুলতে বলা হয়। টেবিলের নিচে বিশেষ পদ্ধতিতে মাথা দিতে (মুরগি হওয়া) ও একটানা দীর্ঘক্ষণ লাফাতে বলা হয়। আমি বাধ্য হয়ে সিলিংয়ে ঝুলেছি, লাফিয়েছি। কিন্তু টেবিলের নিচে মাথা না দেয়ায় আমাকে মারধর করা হয়।
তিনি আরো বলেন, ওই সময় তারা আমার মোবাইল ফোনে রেকর্ড করছি কি-না তা নিশ্চিত হওয়ার জন্য তাদের কাছে ফোন দিতে বলে। লক খুলে দিতে বললে আমি অস্বীকৃতি জানাই। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার শার্টের কলার ধরে অনেকে মিলে আমার ওপর আক্রমণ করে। পরে তারা আমার ফোন নিয়ে যায় এবং প্রায় তিন ঘণ্টা আটকে রাখে।
এ ঘটনায় সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও সাংবাদিক নেতারা। তারা উভয়পক্ষের কথা শোনেন। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আক্তারুজামান সোহেল বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় ৮ ছাত্রলীগকর্মীকে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদের সংগঠন থেকে অব্যাহতি দেয়া হচ্ছে। সাংগঠনিক কাজকর্ম থেকে তারা অবাঞ্ছিত বলে গণ্য হবে। আগামী কমিটিতে তাদের থাকার কোনো সুযোগ নেই। আমরা চাই না এ ধরনের ঘটনা আর ঘটুক।
এমন পরিস্থিতি চলার প্রায় তিন ঘণ্টা পেরিয়ে গেলেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট, ওয়ার্ডেন, আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষককে সেখানে দেখা যায়নি। ফোন দিলেও তারা তখন ফোন রিসিভ করেননি। পরে বুধবার সকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী বলেন, বিষয়টি রাতে জানতে পারিনি, এখনই শুনলাম। সবার সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করছি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, এ ব্যাপারে হল প্রশাসন যে সিদ্ধান্ত নেবে সেটাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত বলে বিবেচিত হবে।
এমএসএম / জামান
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল
গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন
Link Copied