ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

উখিয়ায় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কার্যাবলী বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন


এম ফেরদৌস, উখিয়া photo এম ফেরদৌস, উখিয়া
প্রকাশিত: ৩-৮-২০২২ দুপুর ৩:৩৬

কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের আমতলী ৪নং ওয়ার্ডে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কার্যাবলী বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে ভালুকিয়া হারুন মার্কেট হাজী আশরাফ মিয়া মার্কেটের দ্বিতীয় তলায় এ কর্মশালা সম্পন্ন হয়।

রত্নপালং ইউনিয়ন পরিষদের সদস্য অলি আহমেদের সভাপতিত্বে ডিআরআর (DRR) দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মকর্তা আল মুবিনের সঞ্চালনায় উপস্থিত বক্তব্য রাখেন- উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও রত্নাপালং ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের (৪, ৫, ৬) সদস্য ও প্যানেল চেয়ারম্যান পুতুল রানী বড়ুয়া।

১৬ জনবিশিষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যের উপস্থিতিতে দুর্যোগপূর্ব প্রস্তুতিমূলক বিভিন্ন কার্যাবলী ও নিয়ম-কানুন নিয়ে আলোচনা করেন দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মকর্তা মো. ইরফানুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওয়ার্ড সভাপতি অলি আহমেদ, উপদেষ্টা সংশ্লিষ্ট মহিলা ইউপি সদস্য পুতুল রানী বড়ুয়া, সদস্য সরকারি শিক্ষক প্রতিনিধি হাসিনা আক্তার, সদস্য শিক্ষক প্রতিনিধি নুরুল হক, সদস্য মমতাজ উদ্দিন সরকারি প্রতিনিধি, সদস্য এনজিও প্রতিনিধি সাইফুল ইসলাম, সদস্য ধর্মীয় ইমাম প্রতিনিধি খলিলুর রহমান, সদস্য ধর্মীয় পুরোহিত প্রভাত বড়ুয়া, সদস্য ব্যবসায়ী প্রতিনিধি সুরেশ বড়ুয়া,সদস্য গণমাধ্যমকর্মী এম ফেরদৌস ওয়াহিদ, সদস্য প্রতিবন্ধী প্রতিনিধি রফিক উদ্দিন, সদস্য সমাজকর্মী প্রতিনিধি খালেদা বেগব, সদস্য ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধি দানু বড়ুয়া, সদস্য সিপিপি প্রতিনিধি সোহেল আরমান, সদস্য সিপিপি প্রতিনিধি হাছিনা আক্তার, কোঅপ্ট সদস্য, সমাজকর্মী মাস্টার মোজাম্মেল হক এবং কমিটির সদস্য সচিব ইমাম হোসেন।

এমএসএম / জামান

রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক

ত্রিশালে সোয়া দুই কোটি টাকার সড়কের কার্পেটিংয়ে অনিয়ম, হাত দিলেই উঠছে পিচ

চাঁপাইনবাবগঞ্জে মশা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন

রাজারহাটে ইজিবাইকের চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি শ্রমিক ফেডারেশনের

রায়গঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ কথিত মানবাধিকারকর্মী ও কবিরাজ গ্রেপ্তার

রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! এলাকায় আতঙ্ক

কু‌ড়িগ্রা‌মে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে অ‌টোচাল‌কের মৃত‌্যু

সুধারামে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

টাঙ্গাইলে এলজিইডি 'র ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

কোনাবাড়ীতে বিল্ডিং কোড অমান্য করে রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

কোনাবাড়ীতে শ্রমিক পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া

বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন