ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

উখিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু


এম ফেরদৌস, উখিয়া photo এম ফেরদৌস, উখিয়া
প্রকাশিত: ৩-৮-২০২২ দুপুর ৪:৪৭
কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে বনভূমি দখল ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে বন বিভাগের উখিয়া রেঞ্জ। এক সাপ্তাহ আগে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় বন বিভাগের বিরুদ্ধে একটি নিউজ প্রকাশিত হয়।  নিউজের শিরোনাম ছিল- ‘উখিয়ায় লুট হচ্ছে বনজসম্পদ, কচ্ছপের ভূমিকায় বন বিভাগ’। সংবাদটি প্রকাশ হওয়ার পর কক্সবাজার আদালতের নজরে পড়লে স্বপ্রণোদিত হয়ে অবৈধ দখলবাজদের বিরুদ্ধে মামলা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ। 
 
এরপর থেকে শুরু হয় বন বিভাগের ঝাকুনি অভিযান, একেরপর এক বনজসম্পদ রক্ষার্থে উখিয়ার বন কর্মকর্তারা অভিযান চালায়,  এ অভিযানে দেখা যায় নিউ ফরেষ্ট অফিস সংলগ্ন প্রধান সড়কের পূর্ব পাশে ভূমিদস্যু খ্যাত ভাঙ্গারী ইলিয়াসের ছোট ভাই খোকনের নির্মানাধীন অবৈধ স্থাপনা ও পাতাবাড়ি খেলার মাঠের পাশে ছয়তারা রাইস মিলের ম্যানেজার আশিষ দাশ নামে দুইজনের পাকা দালানের স্থাপনা ওয়াল  ভেংগে চুরমার করে দেয়, উখিয়া বন বিভাগের এই আভিযানিক টিম। 
 
এ অভিযানে আরো দেখা যায় শীলের ছড়া এলাকায় আরাকান সড়কের পাশে বনভূমির জায়গা দখল করে নির্মান করা ওষুধ কোম্পানির এমআর মোস্তাকের স্থাপনাও উচ্ছেদ করেন তারা।
 
এর আগেও উখিয়ার হরিণমারা এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করার সময় অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করেন উখিয়া বন বিভাগ। 
 
উখিয়া রেঞ্জের প্রধান কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, অবৈধভাবে যারা বন বিভাগের জায়গা দখল করেছেন এদের মধ্যে একজনেরও ছাড় দেওয়া হবে। এ অভিযান নিয়মিত চলমান থাকবে। বনজসম্পদ রক্ষার্থে   কঠোর সিদ্ধান্ত নিয়েছে উখিয়া রেঞ্জ। আগে আর পরে বনভুমি কেউ দখল করে রাখতে পারবেন না। এ সময় সবাইকে সচেতন হওয়ার আহবান ও করেন তিনি।
 
 

এমএসএম / জামান

রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক

ত্রিশালে সোয়া দুই কোটি টাকার সড়কের কার্পেটিংয়ে অনিয়ম, হাত দিলেই উঠছে পিচ

চাঁপাইনবাবগঞ্জে মশা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন

রাজারহাটে ইজিবাইকের চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি শ্রমিক ফেডারেশনের

রায়গঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ কথিত মানবাধিকারকর্মী ও কবিরাজ গ্রেপ্তার

রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! এলাকায় আতঙ্ক

কু‌ড়িগ্রা‌মে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে অ‌টোচাল‌কের মৃত‌্যু

সুধারামে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

টাঙ্গাইলে এলজিইডি 'র ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

কোনাবাড়ীতে বিল্ডিং কোড অমান্য করে রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

কোনাবাড়ীতে শ্রমিক পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া

বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন