ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৩-৮-২০২২ বিকাল ৫:৫
ধামরাইয়ে জমি বিক্রি করে টাকা নিয়ে কালামপুর বাজার সাব-রেজিস্ট্রার অফিস থেকে বাড়ি ফেরার পথে র‌্যাব পরিচয়ে দিন-দুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২আগস্ট) বিকেলে উপজেলার সোমভাগ ইউনিয়নের কালামপুর থেকে ধামরাই আঞ্চলিক সড়কের গোয়ালদী এলাকায় এ ঘটনা ঘটে।
 
অভিযোগ সুত্রে জানা যায়, ধামরাই পৌরসভার বরাতনগরের বাসিন্দা ব্যবসায়ী আহসান বাদল জমি বিক্রি করে কালামপুর সাব-রেজিস্ট্রার অফিসে সাড়ে ৪ লাখ টাকা নিয়ে রিকসাযোগে বাসায় ফেরার পথে কালামপুর বাজারের পূর্ব পাশে গোয়ালদী এলাকায় পৌঁছালে চারজন ছিনতাইকারী র‌্যাব পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে জোর করে একটি সিলভার কালারের প্রাইভেটকারের ভেতরে নিয়ে চোখ-মুখ গামচ্ছা দিয়ে বেঁধে তাকে বেদম মারধর করে। পরে তার সাথে থাকা সাড়ে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাকে ধামরাই উপজেলার সূতিপাড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ফেলে রেখে যায়। এ সময় ব্যবসায়ীর ডাক-চিৎকারে ওই এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে ধামরাই পৌরসভার বরাতনগর এলাকায় তার নিজ বাসায় দিয়ে যায়।
 
এই বিষয়ে ব্যবসায়ী আহসান বাদল বলেন,আমি জমি বিক্রয়ের সাড়ে ৪লক্ষ টাকা নিয়ে কালামপুর সাব-রেজিষ্টার অফিসে থেকে রিকসাযোগে বাসায় আসছিলাম,কালামপুর-ধামরাই আঞ্চলিক সড়কের গোয়ালদী এলাকায় পৌছালে পূর্বপাশে থেকে র‌্যাব পরিচয়ে অস্ত্রেমুখে জিম্মি করে চোখ বেধেঁ জোর একটি প্রাইভেটকারের ভিতরে উঠায়ে আমাকে ব্যাপক মারধর করে। এ সময় আমার সাথে থাকা সাড়ে চার লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে আমাকে সূতিপাড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফেলে রেখে প্রাইভেটকারটি মানিকগঞ্জ এর দিকে চলে যায়।
 
এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নজরুল ইসলাম বলেন, র‌্যাব পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে চার লাখ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে,অতি দ্রুত ছিনতাইকারীকে আটক করে আইনের আওতায় আনা হবে।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত