ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় সন্ত্রাসী হামলার অভিযোগে মামলা : আহত-২


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩-৮-২০২২ বিকাল ৫:৪৫
সদর উপজেলার গড়েয়ায় স্বজল কুমার চৌধুরী নামে এক ব্যক্তি বায়নানামাকৃত জমির দখল বুঝে নিতে গেলে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গত শনিবার গড়েয়া চোঙ্গাখাতা মৌজায় ওই জমির মূল মালিকদের কাছ থেকে বুঝে নিতে গেলে চাদা না পেয়ে স্থানীয় একদল দৃবত্ত হামলা চালিয়ে স্বজল কুমার চৌধুরীকে গুরুতর জখম করে।
 
তিনি বর্তমানে ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার স্বজল কুমার চৌধুরী বাদি হয়ে ২১ জনের নাম উল্লেখ করে ৯০ থেকে ১শ জনকে অজ্ঞাত করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায়, ওই দিন গড়েয়া চোঙ্গাখাতা মৌজার ৬৪৫, ৬৪৬ নং দাগে জেল নং ৭৭ মোট ১ দশমিক ৬০ একর জমি বায়নানামা সূত্রে মালিক হয়ে বুঝে নিতে যান স্বজল কুমার চৌধুরী। এ সময় ওই জমিকে মাঠ উল্লেখ করে স্থানীয় একটি চক্র ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুবৃত্তরা দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালিয়ে স্বজলকে গুরুতর আহত করে।
 
এ সময় ৪টি মোটর সাইকেল ও মাহিন্দ্র ট্রাক্টর ভাংচুর করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধাণ করে। স্থানীয়রা স্বজল ও তার ব্যবসায়িক পাটনার ফখরুল ইসলাম জুয়েলসহ অন্যান্যদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন।
 
 এ মামলায় আসামীরা হলেন গড়েয়া চোঙ্গাখাতা গ্রামের মো: সোহেল শাহ্ (৪৩), মো: আমিরুল ইসলাম ওরফে আমিন (৫৮), বেলাল খাঁন (৫২), জাকির হোসেন খান (৪২), বালেক মিয়া (৫৫), অপূর্ব (২৫), আজিজার (৩৫), প্রবিন চন্দ্র দাস (২৫), সুমন (২২), সাজু ইসলাম (২৫), বিশাল চন্দ্র দাস (২৭), আকাশ চন্দ্র দাস (২০), রাজ কুমার, ফেলাই বেগম (৫০), হোসেনা বেগম (৫৫), মিজানুর রহমান বাবলু (৫০) সহ অজ্ঞাতনামা ৯০ থেকে ১শ জন। এ-বিষয়ে জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্স কামাল হোসেন জানায় মামলা হয়েছে আসামি ধরার প্রক্রিয়া চলমান। অন্যদিকে স্থানীয় জনসাধারণ অর্থাৎ মামলার আসামীদয় মাঠ কে রক্ষার জন্য কোর্টে একটি মামলা দায়ের করেন যার নং ১৪১। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত