টাঙ্গাইলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ
স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। টাঙ্গাইল শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৭ মে) এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ মে) শিক্ষামন্ত্রীর ভার্চুয়াল সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে ‘শিক্ষামন্ত্রীর ঘোষণা ছাত্রসমাজ মানে না’ এই স্লোগানে বেলা ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে সরকারি বিএম কলেজের শিক্ষার্থী রিসা হায়দার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাফিস আর রাফি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইভানা ঐশী, সানজিদা মিম, সরকারি সা’দত কলেজের ফাহাদুল ইসলাম, ফাতেমা রহমান বীথিসহ অন্য শিক্ষার্থীবৃন্দ।
এ সময় শিক্ষার্থীরা বলেন, দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান না খোলা হলে ধীরে ধীরে দেশ ও জাতি মেধাশূন্য হয়ে পড়বে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান জানান সাধারণ শিক্ষার্থীরা।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied