কমলগঞ্জে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য কারাগারে
কমলগঞ্জের রামচন্দ্রপুর গ্রামের প্রবীণ মুরব্বি ও গ্রাম্য সালিশদার আব্দুল খালিককে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য বুলবুল আহমদ ওয়াতিরকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে মৌলভীবাজারের ৩নং আমলী আদালতে আত্মসর্মপণ করে জামিনের আবেদন করলে দুপুরে জামিন শুনানি শেষে আদালতের বিচারক মোহাম্মদ জগলুল হক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুন দুপুরে রামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরার পথে রামচন্দ্রপুর গ্রামের প্রবীণ মুরব্বি ও গ্রাম্য সালিশদার আব্দুল খালিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ইউপি সদস্য বুলবুল। এ সময় তিনি প্রতিবাদ করলে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করা হয়। হামলায় তিনি রক্তাক্ত জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় গত ২৯ জুন মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি পিটিশন মামলা করেন।
মামলায় ইউপি সদস্য বুলবুল আহমদ ওয়াতিরসহ দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে কমলগঞ্জ থানার ওসিকে এজাহার হিসেবে গণ্য করতে নির্দেশ দিলে কমলগঞ্জ থানায় জিআর-১০৬ মামলা রেকর্ড করা হয়।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied