পৌরসভায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয় মাদারীপুর পৌরসভার বিভিন্ন এলাকায়। মাত্র এক ঘণ্টার বৃষ্টির পানি নামতে লাগে ২৪ ঘণ্টারও বেশি সময়। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় পৌরবাসীকে। ন্যূনতম এই নাগরিক সেবা না পাওয়ায় স্থানীয়দের পাশাপাশি ক্ষুব্ধ নাগরিক সমাজ। যদিও মেয়র বলছেন, আগামী দুই বছরের মধ্যে কেটে যাবে এই সমস্যা।
সরেজমিন দেখা যায়, মাদারীপুর পৌরসভার হামিদ আকন্দ সড়কে একটু বৃষ্টিতে তলিয়ে যায় পুরো সড়কের এক কিলোমিটার এলাকা। বৃষ্টির পানি নামতে না পারায় চরম দুর্ভোগে পড়েন পৌরবাসী। একই অবস্থা ডা. অখিল বন্ধু সড়ক, শহীদ মানিক সড়ক, মন্টু ভূঁইয়া সড়ক, শহীদ বাচ্চু সড়কসহ অধিকাংশ সড়কের। বৃষ্টি হলেই সড়কগুলোতে দেখা দেয় জলাবদ্ধতা। মাত্র এক ঘণ্টার বৃষ্টির পানি নামতেই লাগে ২৪ ঘণ্টারও বেশি সময়। কয়েক বছর ধরে এ অবস্থা চললেও উদাসীন কর্তৃপক্ষ। ফলে সমস্যা নিয়েই বসবাস করছেন পৌরবাসী। এছাড়া দুর্ভোগের শেষ নেই যাত্রী, চালক ও পথচারীদের।
মাদারীপুর পৌরসভা সূত্র জানায়, ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত সাড়ে ১৪ বর্গ কিলোমিটারের মাদারীপুর পৌরসভা ১৯৯১ সালে প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পায়। ভুমি কর, ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু সনদসহ বিভিন্ন খাতে প্রতিবছরই একশো কোটি টাকা আয় করছে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি মৌজায় দুই লাখ মানুষের বসবাস। গত ৫ বছরে বিভিন্ন প্রকল্পে ৭০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছে পৌর কর্তৃপক্ষ।
মাদারীপুর পৌরসভার বাসিন্দা আক্তার হোসেন বলেন, একটু বৃষ্টি হলেই পৌরসভার বিভিন্ন অলিগলি পানিতে তলিয়ে যায়। এতে চলাচলে ভোগান্তি বাড়ে। এমনিক বাড়িঘরেও পানিও উঠে যায়। কবে এর থেকে মুক্তি মিলবে কেউ জানে না।মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সদস্য খান মো. শহীদ বলেন, পৌরবাসী পৌর কর দিয়ে নাগরিক সুবিধা পাবে এটাই নিয়ম। কিন্তু সামান্য বৃষ্টিতে পৌরসভায় জলাবদ্ধতা এটা কাম্য নয়। সবার একটাই প্রত্যাশা শিগগিরই আধুনিক ড্রেন নির্মাণ করে স্থায়ীভাবে এই জলাবদ্ধতা থেকে পৌরবাসী মুক্তি পাবে।
মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ জানান, দীর্ঘদিনের এই সমস্যা থেকে বাঁচতে হাতে নেয়া হয়েছে বৃহৎ প্রকল্প। আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ শেষ হলে আর কোন সমস্যা থাকবে না। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে সময় লাগবে অন্তত দুই বছর।
এমএসএম / জামান
ভারী বর্ষণে মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ে জলাবদ্ধতা, প্রশাসনিক কাজে ব্যাঘাত
ঘোড়াঘাটে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে জনসচেতনতামূলক সভা
মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের পাশে 'ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন'
বরগুনায় ৫০ টি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে ছাই
খেলনা গাড়িতে লুকানো ছিল ১২ হাজার ইয়াবা, রায়গঞ্জে বাসযাত্রী গ্রেপ্তার
মাদারীপুরে প্রধানমন্ত্রীর বহরে ইট নিক্ষেপের খবর গুজব, চাকা থেকে ছিটকে আসা টুকরো বলছে পুলিশ
ঘোড়াঘাটে অবহেলায় অযত্নে নষ্ট হচ্ছে সাড়ে ৫০০ বছরের পুরনো সুরা মসজিদ
নবাবগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন
চন্দনাইশে বিএনপির নেতার ত্রাণ সামগ্রী বিতরণ
উশৃঙ্খল যুবকরা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে- নাসীরুদ্দীন পাটওয়ারী
ভূরুঙ্গামারীতে কৃষকের রোপণ করা ধানের চারা নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা
আত্রাইয়ে নদ-নদীতে পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম
রেলের অবিক্রিত আসনের টাকা কার পকেটে?
Link Copied