ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খুলনায় ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক বিতরণ


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ৪-৮-২০২২ বিকাল ৫:৫

খুলনা জেলায় অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের এলএ চেক বিতরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

প্রধান অতিথি বলেন, সরকারি কাজের স্বার্থে ভূমি অধিগ্রহণ করা হয়। এই ক্ষতিপূরণের টাকা ভূমির মালিকদের নিজের কাজে লাগাতে হবে। যার নামে যত টাকার চেক ইস্যু করা হয়েছে, ওই পরিমাণ টাকাই ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

তিনি আরো বলেন, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া অথবা ক্ষতিপূরণের এলএ চেক পাওয়ার ক্ষেত্রে কেউ হয়রানির শিকার হলে অবশ্যই জেলা প্রশাসনকে জানাতে হবে। ক্ষতিপূরণের অর্থ বিতরণের ক্ষেত্রে কোনো অবৈধ লেনদেন সহ্য করা হবে না। অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী অন্যায়ের সাথে জড়িত থাকলে আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ১৩ জনের মাঝে ৫৩ লাখ ৭৫ হাজার ৮৭০ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোছা. শাহানাজ পারভীন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার