পাবনায় চাঞ্চল্যকর ইয়াছিন হত্যা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার
পাবনায় চাঞ্চল্যকর ইয়াছিন হত্যা মামলার প্রধান আসামি ও জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সোহান মণ্ডলকে (২৮) পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১ জুলাই) রাতে সিআইডি পাবনা জেলার একটি টিম তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সোহান মণ্ডল পাবনা সদর থানার ভজেন্দ্রপুর গ্রামের ঈমান আলী মণ্ডলের ছেলে। সে এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী। এ মামলা ছাড়াও তার বিরুদ্ধে খুন ও বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা আছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
পাবনা সদর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র টেবুনিয়ার পার্শ্ববর্তী ভজেন্দ্রপুর গ্রামের জামে মসজিদের নতুন মুয়াজ্জিন নিয়োগকে কেন্দ্র করে গত বছরের মার্চ মাসের ২০ তারিখ দুপুরে জুমার নামাজের পর ভিকটিম ইয়াছিনের বাড়ির সামনে প্রকাশ্য দিবালোকে গ্রেফতারকৃত আসামি সোহান তার দলবল নিয়ে ইয়াছিন আলীর ওপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। আসামি সোহান চাইনিজ কুড়াল দিয়ে ইয়াছিনের মাথায় আঘাত করলে ইয়াছিন মাটিতে লুটিয়ে পড়েন। রক্তাক্ত গুরুতর জখম হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিন মৃত্যুবরণ করেন। সিআইডি পাবনা অত্যন্ত গুরুত্বের সাথে মামলাটি তদন্ত করে।
এলাকাবাসী জানান, যুবলীগ নেতা সোহানের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন টেবুনিয়া ও আশপাশের লোকজন। তার বিরুদ্ধে কেউ কথা বললেই তার ওপর চালানো হতো পৈশাচিক কায়দায় নির্যাতন। তার অত্যাচার থেকে রেহাই পেতে এলাকাবাসী দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে গ্রেপ্তার না হলেও বর্তমান পাবনা পুলিশ সুপারের বলিষ্ঠ ভূমিকায় এবার সোহান গ্যাঁড়াকলে পড়ে। তার গ্রেপ্তারের খবরে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত