ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় সংবাদ সম্মেলন। সদর উপজেলার গড়েয়ায় বায়নানামাকৃত জমির দখল বুঝে নিতে গেলে সন্ত্রাসী হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়।বৃহস্পতিবার প্রেসক্লাব আনিসুল হক মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিখিত বক্তব্যে স্বজল কুমার চৌধুরী বলেন, আমি ভূমি অফিস থেকে সংশ্লিষ্ট জমির রেকর্ড, খাজনা, খারিজসহ যাবতীয় কাগজপত্র যাচাই করেই জমিটি ক্রয় করেছি।
রেকর্ড অনুযায়ী ওই জমি ডাঙ্গা ও দোলা হিসেবে রয়েছে দেখেই আমি বায়নানামা মূলে ক্রয় করি। কিন্তু স্থানীয় একদল দুবৃত্ত খেলার মাঠ দাবি করে তাদের পক্ষে চাঁদা দাবি করে আসে সোহেল শাহা, (যার পরিমান ৩০ লক্ষ টাকা)। আমি জাতীয় পত্রিকায় লিগ্যাল নোটিশের মাধ্যমে জমির প্রতি কারও দাবি দাওয়া থাকলে জানাতে বলা হলেও কেউ যোগাযোগ করেনি। পরে সেখানে সাইনবোর্ড লাগাতে গেলে আমাদের মারপিট করে সোহেল শাহার নেতৃীতে একদল দুবৃত্তরা। এ বিষয়ে সদর থানায় মামলা করলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।উল্লেখ আসামীরা এখন-ও জানে-মারার হুমকি-ধামকি প্রতিনিয়তই দিয়ে আসিতেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বায়না সূত্রে জমির মালিক স্বজল কুমার চৌধুরী, ব্যবসায়িক পার্টনার ফখরুল ইসলাম জুয়েল, জমিদাতা জুলফিকার আলী ভুট্টো, হামিদুল ইসলাম, নুরুল হুদা, রবিউল ইসলামসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। সংবাদ সম্মেলনে দাতাগন বলেন, ওই জমিতে ৬৪৫, ৬৪৬ দুই দাগে ১ একর ৬০ শতক জমি বায়নানামামুলে বিক্রি করা হয়। তবে দীর্ঘদিন সেটি অব্যবহৃত হয়ে পরে থাকায় স্থানীয় শিশু কিশোরেরা সেখানে খেলাধুলা করলেও আমরা বাধা প্রদান করিনি; সে কারনে কি কোন ব্যক্তি মালিকানাধীণ জায়গা মাঠ হয়ে যায়!! আমরা ন্যায় বিচারের জন্য আইন শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সহযোগিতা কামনা করছি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied