ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বিদ্যুৎ বিল পরিশোধ করছে না সরকারি অফিস : লাখ লাখ টাকা বকেয়া


আব্দুল হাসিব, পাঁচবিবি photo আব্দুল হাসিব, পাঁচবিবি
প্রকাশিত: ২৭-৫-২০২১ বিকাল ৬:২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করছে না অন্তত ২৪টি সরকারি অফিস। বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ না করায় বকেয়া পড়েছে লাখ লাখ টাকা। বছর পার করে মাসের পর মাস বিল পরিশোধ না করায় পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতি (পাবস) বকেয়া আদায়ে দাপ্তরিক পত্র দিয়ে বকেয়া পরিশোধের তাগাদা দিয়েছে। সাধারণ গ্রাহকের বকেয়া বিদ্যুৎ বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন করলেও এক্ষেত্রে পল্লী বিদ্যুৎ শুধু পত্র দিয়ে অবগত করেই দায়িত্ব শেষ বলে মনে করছে। নিয়মিত বিল পরিশোধ না করায় বিলম্ব মাসুলের টাকাও দিতে হবে অফিসগুলোকে।

বিদ্যুৎ অফিস সুত্রে জানা যায়, উপজেলার ২৪টি সরকারি অফিসের বকেয়া বিদ্যুৎ বিল রয়েছে ৪ লাখ ১৯ হাজার ৫৪১ টাকা। বকেয়া আদায়ে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি অফিসগুলোকে চিঠি দিয়ে তাগাদা দেয়া হচ্ছে।

উপজেলার ২৪টি অফিসের মধ্যে ২০২০ সালের জুন মাস থেকে বিদ্যুৎ বিল না দেয়া প্রসঙ্গে উপজেলা সাব-রেজিস্ট্রর সবুজ মিয়া জানান, বিদ্যুৎ বিলের বরাদ্দ না থাকায় বিল পরিশোধ করা হয়নি। বরাদ্দ পেলে বিল পরিশোধ করা হবে।

পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুল বারী বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দ্রত সরকারি ও স্থানীয় সরকারের আওতাভুক্ত সকল অফিস প্রধানকে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের জন্য তাগাদা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, ইতোমধ্যেই কিছু কিছু অফিস বিদ্যুৎ বিল পরিশোধ শুরু করেছে।

এমএসএম / জামান

কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন

হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়

গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ

৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড

পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা