ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রেলের ভাড়া বৃদ্ধির দাবি রেলওয়ে পোষ্য সোসাইটির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ২:৩৩

বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মো. মনিরুজ্জামান রেলের ভাড়া বৃৃদ্ধির দাবি জানিয়ে বলেছেন, বাংলাদেশ রেলওয়ে দ্রুত, নিরাপদ, সাশ্রয়ী, আরামদায়ক, সেবামূলক রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থা। দেশের যে কোনো দুর্যোগপূর্ণ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুরবস্থা, মুদ্রামান হ্রাস, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিশ্ববাজারের ওঠানামার কারণে প্রতিনিয়ত যানবাহনের ভাড়া বৃদ্ধি করার দাবিতে সভা-সমাবেশ, বিক্ষোভ, প্রতিবাদ এমনকি বাস চলাচল বন্ধ করে একের পর এক ভাড়া বৃদ্ধির ফলে জীবনযাপন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। শুধু তাই নয়, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানিসহ মিল-কারখানার উৎপাদনকৃত মালামাল ও দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধি করা চিরাচরিত প্রথায় দাঁড়িয়েছে। আজ শনিবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ে রাষ্ট্রীয় সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সকল সময়ে সাশ্রীয় ভাড়ায় যাত্রী ও মালামাল পরিবহন করে থাকে। ফলে প্রতি বছর কোটি কোটি টাকা লোকসান দিয়ে আসছে। জাতির কাছে পরিচিত হয় লোকসানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তেলের মূল্যবৃদ্ধির কারণে বিভিন্ন রোড-ট্রান্সপোর্ট পরিবহন সংস্থা তাদের গাড়ী চলাচল বন্ধ রেখে সারাদেশের মানুষকে জিম্মি করে চলেছে। ভাড়া বৃদ্ধির দাবীতে আন্দোলন করে চলেছে। বাংলাদেশ রেলওয়ে তো তার ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে ভাড়া বৃদ্ধির দাবি করছে না।  

তিনি আরো বলেন, যুক্তিসঙ্গত কারণে ট্রেনের টিকিটের ভাড়া বর্তমান মূল্যের চেয়ে দ্বিগুণ করা উচিত। তারপরও দেখা যাবে রোড ট্রান্সপোর্ট পরিবহন থেকে কমপক্ষে ২০% কম ভাড়া নির্ধারণ করা হয়েছে। সকল পরিবহনের ভাড়ার মধ্যে সামঞ্জস্য থাকা উচিত বলে মনে করি। নতুবা রেলের লোকসানের পরিমাণ বর্তমানে যা আছে তার থেকে আরো যোগ হবে প্রায় ৪৫% শতাংশ। এ অবস্থা থেকে রেলওয়েকে লোকসানের হাত থেকে রক্ষার্থে ট্রেনের ভাড়া বৃদ্ধি করার দাবি জানাচ্ছি।

এমএসএম / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব