ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নেদারল্যান্ডসের আম মেলায় যাওয়া হলো না সোহেলের


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ২:৫৩
নেদারল্যান্ডসের আম মেলায় যাওয়া হলো না আমচাষি সোহেল রানার। জাল ভিসার অভিযোগ তুলে গত বৃহস্পতিবার তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠায় কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ। সোহেল রানা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর কিছুদিন চাকরি করেন। পরে চাকরি ছেড়ে ২০১৫ সালে শুরু করেন আম চাষ। এখন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ৮টি দেশে রপ্তানি হচ্ছে তার আম। ২০২১ সালে কৃষি উদ্যাক্তা হিসেবে  ‘জাতীয় যুব পুরস্কার’ পান সোহেল রানা।
 
সোহেল রানা বলেন, আম রপ্তানি বাড়ানোর জন্য বিদেশি ক্রেতাদের সঙ্গে কথা বলতে নেদারল্যান্ডসের আম মেলায় যেতে চেয়েছিলাম। সেখানে ৮ দিন থাকার কথা ছিল। ভিসা ও কৃষি মন্ত্রণালয়ের জিআরসহ প্রয়োজনীয় সব কাগজ যাচাই–বাছাই করে ভ্রমণের অনুমতি দিয়েছিল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। বিমানে ওঠার আগে কাতার এয়ারওয়েজের লোকজন অভিযোগ করেন যে, আমার ভিসা জাল। ভিসা জালের কথা শুনে আমি ইমিগ্রেশন পুলিশের কাছে ছুটে আসি। তারা পুনরায় যাচাই–বাছাই করে আমাকে ভ্রমণের অনুমতি দিতে কাতার এয়ারওয়েজকে অনুরোধ করে। কিন্তু তারা না শুনে আমাকে ফেরত পাঠায়।
 
সোহেল আরো বলেন, ভিসার শেষে দুটি ডিজিট ২২ লেখা। একটি কিছুটা অস্পষ্ট থাকায় তারা বলছেন, আমার ভিসা জাল। কিন্তু পুলিশ বলছে, আমার সব কাগজপত্র ঠিক আছে। এ বিষয়ে আগামী রোববার নেদারল্যান্ডস দূতাবাসে অভিযোগ করব।
 
জানা গেছে, সোহেল রানা নওগাঁর সাপাহার উপজেলার গোডাউনপাড়া গ্রামের কৃষি উদ্যোক্তা। তার আমবাগানের জমির পরিমাণ ১০৫ বিঘা। রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন জাতের আমগাছ। এ বাগান ছাড়াও জেলার পত্নীতলা উপজেলার রূপগ্রাম এলাকায় সোহেল রানার ৪০ বিঘা জমির আরেকটি আমবাগান রয়েছে।

এমএসএম / জামান

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন

কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি