ঠাকুরগাঁওয়ের কালিবাড়ি কাঁচা বাজার ২ দিন ধরে বন্ধ : ভোগান্তি চরমে
ঠাকুরগাঁও পৌর শহরের একমাত্র বড় কালিবাড়ি কাঁচা বাজার ২ দিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরেছে মানুষজন। গতকাল শুক্রবার বাজারে গিয়ে দেখা যায় বৃহস্পতিবার থেকেই কাঁচা বাজারের সকল দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়িরা।
ব্যবসায়িরা জানান, গত লকডাউনের সময় সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে দীর্ঘদিন কাঁচা বাজারটি ছিল। এর পর কিছুদিন আগেই তারা কালিবাড়িতে দোকান স্থানান্তর করেছেন। কিন্তু করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কথা বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কালিবাড়ি বাজার থেকে পুনরায় কাঁচা বাজার স্থানান্তর করে বড় মাঠের সামনের রাস্তার ধারে নিয়ে যেতে বলা হয়। তাদের মতে সম্প্রতি কালিবাড়ি বাজার হতে মাছ হাটি সরিয়ে সাধারণ পাঠাগার চত্বরে নিয়ে যাওয়ায় ভীড় অনেকাংশে কমে যায়। কারণ মাছ হাটিতেই বেশি ভীড় লাগতো বলে মনে করছেন তারা। তাই বর্তমানে বাজার মোটামুটি ফাঁকাই। এখানে স্বাস্থ্যবিধি মেনে সকলে কাঁচা বাজারটি করতে পারবেন। তারা কাঁচা বাজার স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসনকে কালিবাড়িতেই কাঁচা বাজার রাখার ব্যাপারে অটল রয়েছেন।
কারিবাড়ি বাজার কমিটির সভাপতি রবিউল আযম খোকন বলেন, কিছুদিন হলো বড় মাঠ থেকে কাঁচা বাজার এখানে স্থানান্তর করা হয়। বাজারে যেহেতু মাছ হাটি অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে, সেহেতু কাঁচা বাজার এখানে থাকলে সেই রকম ভীড় হবে না। কিছুদিনের জন্য পুনরায় বড় মাঠের পাশে কাঁচা বাজার নিয়ে গেলে দোকান বসাতে অনেক ঝামেলা পোহাতে হবে। এছড়াও সেখানে নিরাপত্তাজনিত ঝুকি তো থাকছেই। তাই ব্যবসায়িগণ কাঁচা বাজার কালিবাড়িতেই রাখবেন বলে জানিয়ে দিয়েছেন।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি শুনেছি। পরবর্তিতে আলোচনা সাপেক্ষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied