ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাবা-ছেলের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী হরিপুর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দনগাঁও গ্রামের ইয়াকুব আলী (৭০) মারা যান। একই সময়ে ছেলে আজগর আলী (৫৫) গুরুতর অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এ নেয়া হয়। এর ৪ ঘন্টা পরই রাত সাড়ে ১২টায় হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় ছেলে আজগর আলীও মারা যান। বাবা ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত আজগর আলী হরিপুর উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ঠাকুরগাঁও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাঁদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করা হয়েছে।
স্থানীয়রা জনায়, ইয়াকুব আলী কয়েক দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ২৫ জুন তিনি হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। উপসর্গ দেখে সেখানের চিকিৎসক তাঁর করোনা পরীক্ষা করতে পরামর্শ দেন। পরে স্বজনেরা ইয়াকুব আলীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে নমুনা পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এদিকে করোনা উপসর্গ দেখা দিলে গত ৩০ জুন হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক আজগর আলীর নমুনা পরীক্ষা করেন। নমুনা পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। শনাক্তের পর সেদিনই তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার জানান, জেলায় গতকাল শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৭৬টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪৫ দশমিক ২৮ শতাংশ। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এ সময় করোনা আক্রান্ত হয়ে জেলার কেউ মারা যাননি। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫০৯ জনের। সুস্থ হয়েছেন ২ হাজার ৪৫ জন। মারা গেছেন মোট ৮৩ জন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied