উত্তরায় ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ জনের মৃত্যু
রাজধানীর উত্তরায় ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ আটজনের মধ্যে তিনজন মারা গেছেন। এরমধ্যে শনিবার রাতে দুজন এবং আজ রোববার ভোরে একজন মারা যান। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- আলমগীর হোসেন আলম (২৩), নূর হোসেন (৬০), গাজী মাজহারুল ইসলাম (৪৭)।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানিয়ে বলেন, শনিবার রাত ১১টার দিকে আলমগীর হোসেন আলম (২৩) এবং রাত ২টার দিকে নূর হোসেনের (৬০) মৃত্যু হয়। এরপর আজ রোববার ভোরে মারা যান গাজী মাজহারুল ইসলাম (৪৭)। তিনজনের মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, মৃত তিনজনের মধ্যে নুর হোসেনের শরীরে ৯৫ শতাংশ, আলমের ৭০ শতাংশ এবং মাজহারুলের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল।
জানা গেছে, শনিবার উত্তরার কামারপাড়ার রাজাবাড়ী এলাকায় একটি রিকসার গ্যারেজসংলগ্ন ভাঙারি দোকানে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে ৮ জন দগ্ধ হয়েছিলেন। তিনজনের মৃত্যুর পর আরো পাঁচজন চিকিৎসাধীন। তারা হলেন- রিকসাচালক মিজান (৩৫), শাহীন (২৫), শফিকুল (২৫), আলামিন (৩৫) এবং মাসুম (৩৮)।
শফিকুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি জানান, একই ছাউনির নিচে রিকসার গ্যারেজ ও ভাঙারি দোকান। ওই দোকানে পরিত্যক্ত পারফিউমের কিছু বোতল ছিল, যা থেকে কোনো কারণে আগুনের স্পর্শ লেগে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।
জামান / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ