ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

হেফাজতকর্মীর বিরুদ্ধে আশুলিয়া ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকির অভিযোগ


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২-৭-২০২১ দুপুর ৪:৫৯
আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য শাহাব উদ্দিন মাদবরের বাড়িতে হামলা চালিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক হেফাজত কর্মীর বিরুদ্ধে। এতে ওই হেফাজত কর্মীর বিরুদ্ধে ক্ষুব্ধ ও প্রতিবাদ জানিয়েছেন আশুলিয়া ইউনিয়নের সকল জনগণ। এ ঘটনায় ওই হেফাজত কর্মীর কঠোর শাস্তি দাবি করে অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। গত ২৯ মার্চ এঘটনা ঘটে।
 
সরেজমিন গিয়ে জানা যায়, মাসুদ মোস্তফা নামের ওই হেফাজত কর্মী আশুলিয়ার খেজুরবাগান এলাকায় "মাসজিদুন নূর" নামের একটি মসজিদে ইমামতি করতেন। তবে খেজুরবাগানের ওই মসজিদে বিভিন্ন সময় হেফাজত কর্মীদের নিয়ে সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ড চালাতেন বলেও অভিযোগ করেন এলাকাবাসী।
 
গত কয়েক মাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ওই মসজিদের ইমাম হেফাজত নেতাকর্মীদের নিয়ে নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসলে প্রতিহতের ঘোষনা দেন ও বর্তমান আওয়ামী লীগ সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করেন। প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় মসজিদের  মুসল্লী ও এলাকাবাসীর মাঝে বিরোধের সৃষ্টি হয়। এতে মসজিদ কর্তৃপক্ষ ওই ইমামকে বহিস্কার করে।
 
এলাকাবাসী এ বিষয়টি আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরকে অবগত করলে তিনি ওই ইমাম মাসুদের বিরুদ্ধে প্রতিবাদ করেন। ইউপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদ করলে বহিস্কৃত ইমাম মাসুদ মোস্তফা হেফাজত নেতাকর্মীদের নিয়ে চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করে ও তাকে প্রাণনাশের হুমকি প্রদানও করেন। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তাদেরকে সরিয়ে দেন। এঘটনায় ওই মসজিদের সাবেক ইমাম জনপ্রিয় এই ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে বিভিন্ন মানুষের মাঝে মিথ্যা বক্তব্য দিয়ে তার সম্মান ক্ষুন্ন করছে। এবিষয়ে মসজিদ কর্তৃপক্ষ ওই ইমামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন। স্থানীয় ব্যক্তি জয়নাল মাষ্টার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করার অভিযোগে তাকে মসজিদ থেকে বহিস্কার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মসজিদে নানা অনিয়মেরও অভিযোগ রয়েছে।
 
তবে একজন জনপ্রিয় চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দেওয়ার মতো এমন দুঃসাহস ওই হেফাজত কর্মী কোথায় পেলো এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অ‌নিচ্ছুক ওই মসজিদের এক মুসল্লী এ প্রতিবেদককে জানান, মাসুদ মোস্তফা হেফাজতের একজন সক্রিয় নেতা, তার সাথে হেফাজতের বিভিন্ন নেতাকর্মীদের আছে ঘনিষ্ঠতা।
 
এবিষয়ে আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর বলেন, ওই হেফাজত নেতা তার কর্মীদের নিয়ে সেদিন আমার বাড়ীতে হামলা চালায় এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে কিছু লোকজনকে দিয়ে মিথ্যা অভিযোগ ছড়িয়ে আমার সম্মান হানী করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি এই মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবেন বলেও জানান।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার