ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

খরচ কম লাভ বেশি

ধামরাইয়ে বাড়েছে আখ চাষ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৭-৮-২০২২ দুপুর ২:১৯

কৃষক আব্দুল গফুর ব্যাপারী, আগে এই মৌসুমে তার জমিতে চাষ করতেন মৌসুমি ফসল। তাতে খরচ বেশি লাগতো কিন্তু লাভ কম ছিল। বেশকিছু বছর ধরে তার ৪০ শতাংশ জমিতে চাষ করছে আখ। গরম সময়ে আখের রস ও গুড়ের চাহিদা বেশি থাকায় খরচ বাদে বেশ ভালো লাভ হয়।

ধামরাই উপজেলার কৃষি জমি আখ চাষের উপযোগী, নষ্ট হওয়ার যুকি কম, যেজন্য কৃষক গফুর এর মতো আরো অনেকেই আখ চাষে ঝুকেছেন। উপজেলার ভাড়ারিয়া,সানোড়া, আমতা,যাদবপুর,কুশুরা,বালিয়া,সুয়াপুর,কুল্লা ইউনিয়নে বেশি আখ চাষ হয়।

আখ রসালো ও মিষ্টি জাতের খাবার। আখ খেতে খুবই মিষ্টি ও সুস্বাদু হওয়ায় সব মানুষের কাছে খুব জনপ্রিয়। তাই স্থানীয় মানুষের চাহিদা পূরণের পাশাপাশি অন্যান্য জেলায়ও সরবরাহ করা হচ্ছে ধামরাইয়ের আখ।

চাষিরা জানান, ভাদ্র-আশ্বিন মাসে আখের কেট ফালানো হয়,কেটে শিকর গজানোর সময় লাগে ১৫-২০ দিন। এর পর কেট গুলা কেল করে ক্ষেতে রোপন করতে হয়। চারা বড় হওয়ার সাথে সাথে সার ও পোকা মাকড় মারার জন্য কীটনাশক প্রয়োগ করতে হয়। আখ বিক্রয়ের উপযুক্ত হলে স্থানী বাজার ও পাইকারী বাজারে বিক্রয়ের জন্য নেওয়া হয়। অনেক সময় বেপারীরা ক্ষেতে এসে ক্ষেত সহ আখ কিনে নিয়ে যায়।

আখের ক্ষেত কিনতে আসা ব্যবসায়ী মো. নাজমুল ইসলাম বলেন, ক্ষেত থেকে তোলা প্রতিটি আখ অনুমান করে দরদাম করা হয়। এরপর সেই আকারের আখ আলাদা করে গাড়িতে করে বাজারে নেওয়া হয়। বড় আকারের প্রতিটির ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, উপজেলার ৮ ইউনিয়নের ২১ হেক্টর জমিতে আখ চাষ হয়। মিছড়ি মালা,ঈশ্বদী-২,ঈশ্বদী-৩০,ঈশ্বদী-৩২ জাতের আখ ধামরাইয়ে বেশি চাষ হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুল হাসান বলেন, উপজেলায় গত কয়েক বছরে কৃষকেরা আখ চাষ করে লাভবান হচ্ছেন। আখ চাষ ক্রমে বাড়ছে। দক্ষতা, পরিচর্যা, সঠিকভাবে সার ও কীটনাশক প্রয়োগে আখের ফলন ভালো হয়।

 

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত