ডামুড্যার আবুল কালাম আজাদ পেলেন মাদার তেরসা গোল্ডেন অ্যাওয়ার্ড
শিক্ষায় ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য শরীয়তপুরের ডামুড্যা উপজেলার আলহাজ্ব আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদকে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয়েছে।
আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন ও বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ আয়োজনে শনিবার (৬ আগস্ট) বিকেলে ঢাকার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির রাখেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন সাবেক উপমন্ত্রী ও ১৪ দলের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী। মূল প্রবন্ধ পাঠ করেন আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী।
সভাপতিত্ব করেন আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম আর খান আদনানা। উদ্বোধক ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াসিউজ্জামান লেনিন।
সভায় দেশের বিভিন্ন স্থানে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied