উখিয়ায় ভুয়া ডাক্তার গ্রেফতার
ডাক্তার সেজে অসুস্থ রোগীদের নিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিল এক ভুয়া ডাক্তার কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হলো না তার। কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে অভিযান চালিয়ে হুমায়ন কবির (২৪) নামের এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে ১৫ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তিনি হলদিয়াপালং ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়বিল গ্রামের মোহাম্মেদ মুসার ছেলে।
জানা গেছে, গত শুক্রবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে পালংখালী বাজারস্থ হাসেম মার্কেটের দ্বিতীয় তলায় মম’স ডেন্টাল কেয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ রোববার (৭ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, প্রকৃত ডাক্তার না হয়েও নিজেকে ডাক্তার পরিচয়ে বিভিন্ন রোগীদের চিকিৎসা প্রদান করে আসছিল কথিত ডাক্তার হুমায়ুন কবির। এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার চেম্বার থেকে একটি স্টেথোস্কোপ, একটি ব্লাড প্রেসার মাপার সেট, ৫০ টি প্রেসক্রিপশন প্যাড, ১৫০ টি ভিজিটিং কার্ড, ৫৫ টি রিমার ফাইল, চারটি ফোরসেফ, একটি নিডল হোল্ডার, একটি কিট বক্স, একটি এলেভেটর ও তিনটি টুথ মডেল জব্দ করা হয়।
এমএসএম / জামান
রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক
ত্রিশালে সোয়া দুই কোটি টাকার সড়কের কার্পেটিংয়ে অনিয়ম, হাত দিলেই উঠছে পিচ
চাঁপাইনবাবগঞ্জে মশা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন
রাজারহাটে ইজিবাইকের চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি শ্রমিক ফেডারেশনের
রায়গঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ কথিত মানবাধিকারকর্মী ও কবিরাজ গ্রেপ্তার
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! এলাকায় আতঙ্ক
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
সুধারামে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
টাঙ্গাইলে এলজিইডি 'র ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
কোনাবাড়ীতে বিল্ডিং কোড অমান্য করে রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ
কোনাবাড়ীতে শ্রমিক পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া
বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
Link Copied