ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সাতকানিয়ায় অপরিচিত যুবকের ভাসমান লাশ উদ্ধার


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৮-৮-২০২২ দুপুর ১২:৪৬

চট্টগ্রামের সাতকানিয়ায় নির্মাণাধীন রেললাইনের পাশে পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (৭ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেমুহনী এলাকার উত্তরে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

স্থানীয় এক ব্যক্তি বলেন, দোহাজারী টু কক্সবাজার নির্মাণাধীন রেললাইনের পাশে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে প্রথমে পুলিশকে খবর দেই। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ধারণা করছি, কেউ হত্যা করে লাশটি ভাসিয়ে দিয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মুহাম্মদ আব্দুল হান্নান বলেন, স্থানীয়দের মাধ্যমে ভাসমান লাশের খবর পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। লাশটি উদ্ধার করেছি, তবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাফানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলাসহ পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জামান / জামান

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত