ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর মামলা ও জরিমানা


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২-৭-২০২১ বিকাল ৬:৪৩

হাটহাজারী প্রতিনিধি: কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে হাটহাজারীতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। শুক্রবার (২ জুলাই) উপজেলার চৌধুরীহাট, হাটহাজারী বাসস্টেশন, হাটহাজারী বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়ার দায়ে ১৫ মামলায় ৮হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। 

এদিকে সকাল থেকে হাটহাজারী কলেজ গেইট বাসস্টেশন, জিরো পয়েন্ট, ইছাপুর,চৌধুরীহাট, আমানবাজার,সরকারহাট মদুনাঘাটসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে আাইন শৃঙ্খলাবাহিনী। চট্টগ্রাম-খাগড়াছড়ি এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক সহ বিভিন্ন স্থানে পুলিশ ছাড়াও র‌্যাব এবং সেনা বাহিনী নিয়মিত টহল দিচ্ছেন পাশাপাশি বিনা প্রয়োজন বের হওয়া যানবাহন ও মানুষদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে হ্যান্ড মাইকিং সহ বিভিন্নভাবে সচেতনতা সৃষ্টি করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল, সিএনজি বেবী ট্যাক্সি এবং ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে অপ্রয়োজনে বের হওয়ায় কয়েক জনকে ১৫ মামলায় ৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ