নওগাঁর আত্রাইয়ে ড্রেনের পানি রাস্তায়, এলাকাবাসীর দুর্ভোগ
নওগাঁর আত্রাই উপজেলার ড্রেনের পানি উপচে রাস্তা তলিয়ে যাওয়ায় অতিষ্ঠ এলাকাবাসী। বৃষ্টির পানি ছাড়াই সারা বছর দুর্গন্ধযুক্ত পানিতে রাস্তা তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চলাচলকারীরা।
সরেজমিন দেখা যায়, উপজেলার সাহেবগঞ্জ বাজার হতে খাজুরা যাওয়ার রাস্তায় খনজোর উত্তর পাড়া নামক স্থানে ড্রেনের পঁচা পানিতে তলিয়ে গেছে রাস্তা।
পথচারী মালেক হোসেন বলেন, এই পথ দিয়ে আমি দীর্ঘদিন ধরে যাতায়াত করি আমি প্রায় চার-পাঁচ বছর ধরে দেখি ড্রেনের পানিতে রাস্তা সারা বছর তলিয়ে থাকে।
এলাকাবাসী জানায়, প্রায় চার বছরে ধরে এ সমস্যা, বারবার এখানকার জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও মিলেনি তার কোন সমাধান। রাস্তার ড্রেনের পানি বাহির হওয়ার ব্যবস্থা না থাকার কারণে রাস্তায় পানি জমে থাকে। আমাদের এ রাস্তায় পানি জমে থাকায় অনেক অসুবিধা হয়। এ রাস্তায় পানি জমে আছে বলে দূর দিয়ে অন্য আরেক জনের বাড়ির উপর দিয়ে চলাফেরা করতে হয়। আর যাদের কোনো উপায় না থাকে তারা এই ময়লা পানি দিয়ে চলাফেরা করে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, এ রাস্তার পাশ দিয়ে ড্রেন রয়েছে। ড্রেনের উপর স্থানীয় প্রভাব খাটিয়ে সিঁড়ি ও স্লাপ বসিয়ে ড্রেনের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে রাখার কারণে এখানে এই জলাবদ্ধ সৃষ্টি হয়। এ বিষয়ে প্রভাবশালীদের কিছু বলতে গেলে বিভিন্ন রকম হয়রানির শিকার হতে হয় অনেককেই।
স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা বলেন, ‘এ রাস্তায় সবসময় পানি জমে থাকে। ড্রেনের পানি মাড়িয়ে আমাদের চলতে হয়। বৃষ্টির সময় মাঝে মধ্যে কোমর পর্যন্ত পানি থাকে। উপজেলার বিভিন্ন স্থানে রাস্তার পাশে থাকা ড্রেনের অনেক কাজ করা হয়ে থাকলেও এই এলাকার ড্রেন সংস্কারের জন্য কোন উদ্যোগ নেয়া হয়নি। সরকারে উচিত এ সমস্যা দ্রুত সমাধান করা।’
এব্যাপারে ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, এই ড্রেনটির ব্যাপারে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ড্রেনের জন্য এখানে সারা বছর পানি জলবদ্ধ হয়ে থাকে। ড্রেনের উপর স্থানীয়দের তৈরি
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু