ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে ২১টি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৯-৮-২০২২ দুপুর ৪:৬
 মজুরী বৃদ্ধি সহ অন্যান্য চুক্তি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন রেজি. নং বি-৭৭ এর অন্তর্ভুক্ত মনু-দলই ভ্যালীর ২৩ চা বাগানের মধ্যে ২১টি চা বাগানে কর্মবিরতি ও মানবন্ধন কর্মসূচি পালন করেন সাধারণ চা শ্রমিকরা।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। মির্তিঙ্গা চা বাগানের সাধারন শ্রমিকরা ভৈরববাজার-মুন্সীবাজার আঞ্চলিক সড়ক ২ ঘন্টা অবরোধ করে এ কর্মসূচি পালন করেন। প্রতিটি চা বাগানের পঞ্চায়েত সভাপতির নেতৃত্বে চা বাগানের প্রধান ফটকের সামনে এ কর্মবিরতি পালন করেন চা শ্রমিকরা। এ সময় বক্তারা বলেন আগামী ৩ দিনের মধ্যে তাদের মজুরি বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসলে পরবর্তীতে অর্ধদিবস কর্মবিরতি পালন সহ কঠোর কর্মসূচি আসবে। 
মির্তিঙ্গা চা বাগানে আয়োজিত কর্মবিরতি ও মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালীর সভাপতি ধনা বাউরী। তিনি বলেন, চা বাগানগুলোর মালিক পক্ষ দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন না করে আমাদের সাথে টালবাহানা করছে। আমাদের মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবি অনেক দিনের। মালিকপক্ষ ইতিমধ্যে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। আমরা এটা মানতেছি না। ১৩৪ টাকা দিয়ে কীভাবে একজন শ্রমিকের জীবন চলবে? এ অবস্থায় বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে চা শ্রমিকের মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে আজ থেকে ২ ঘন্টা করে ভ্যালীর চা বাগান গুলোতে কর্মবিরতি পালন করা হচ্ছে। আগামী ৩ দিনের মধ্যে আমাদের দাবি না মানা হলে আমরা অর্ধদিবস কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও মন্তব্য করেন এ শ্রমিক নেতা।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান