পঞ্চগড়ে কৃষকদের সার না দেওয়ায় ডিলারও কৃষি কর্মকর্তা কে অবরোধ
পঞ্চগড়ে সারের জন্য কৃষকের উপচে পড়া ভির। সার না পেয়ে ডিলার ও উপ সহঃ কৃষি কর্মকর্তা কে অবরোধ করেছেন কৃষকরা। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজের সামনে এমন চিত্র দেখা যায়। স্থানীয় জনপ্রতিনিধিগন কৃষকদের সামলাতে না পেরে পুলিশের সহযোগিতা নেয়, পরে লাইনে দাঁড়িয়ে সার বিতরন করা হয়। কিন্তু সার না পেয়ে হতাশায় বাড়ি ফিরে যায় অনেক কৃষক। গত কয়েকদিন ধরে সার না থাকায় পঞ্চগড়ে সারের জন্য এক ধরনের হাহাকার চলছে।
জানা যায়, সারের জন্য হাহাকার করছেন কৃষকরা। গত কিছুদিন ধরে উপজেলা সদর থেকে সব সার উধাও। সার না পেয়ে হয়রানি ও হন্যে হয়ে ঘুরছেন কৃষকরা। জমিতে সার না দেওয়ায় রোপা আমনের চারা নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত সার সরবরাহের দাবি জানিয়েছেন তারা।
জেলায় আমন ধান রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লক্ষ ১০ হাজার হেক্টর জমি।
জমিতে আমনের চারা রোপণ প্রায় শেষ। ভাল ফলনের জন্য প্রয়োজন সার কিন্তু কৃষকের চাহিদা অনুযায়ী সার দিতে পারছেনা তারা। তবে বস্তায় ৩-৫ শ টাকা বেশি দিলে মিলছে খুচরা দোকানে।
কৃষকদের অভিযোগ বিসমিল্লাহ এন্টার প্রাইজের প্রোপাইটর নবীর হোসাইন সার কৃষকের কাছে বিক্রি না করে, গোপনে চোরাই পথে বিক্রি করে দেয়।
সরকার পাড়া এলাকার কৃষক আবুল কালাম জানান, সার নিতে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি এখন ১ টা বাজে কোন খবর নাই।এর আগে বৃহস্পতিবার আসে ঘুরে গেছি সার নাই। বিসমিল্লাহ এন্টার প্রাইজের প্রোপাইটর নবীর হোসাইন বলেন, চাহিদার তুলনায় সার পাচ্ছি না তাই কৃষকদের কাছে অবরোধের শিকার হয়েছি, তবে চোরাই পথে সার বিক্রির অভিযোগ অস্বীকার করেন তিনি। কৃষক আবু তাহের জানান,জমিতে চার বস্তা সারের প্রয়োজন কিন্তু ডিলারের কাছে সার পাইনি।
কামাত কাজলদিঘী ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা রাজুয়ার রহমান জানান, চাহিদার তুলনায় সার অনেক কম হওয়ায় সবাইকে দেয়া সম্ভব হচ্ছে না। এজন্য এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক দ্বীন মোহাম্মদ জানান, কৃষকরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিল, ১০ টা পার হলেও স্লিপ না পাওয়ায় লাইন ভেঙ্গে সবাই গুদামে ঢুকে যায়। পরে সামলাতে না পারে আমাদের সহযোগিতায় কৃষকদের লাইনে দাঁড়িয়ে সার বিতরন করা হয়।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি
Link Copied