প্রতিটি কর্মক্ষেত্রে শ্রেষ্ঠতা অর্জন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী'র
কক্সবাজার জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা ও থানা পর্যায়ে কাজের পারফরম্যান্স অনুযায়ী শ্রেষ্ট অফিসার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান (সদ্য পদোন্নতি প্রাপ্ত এডিশনাল ডিআইজি)'র উপস্থিতিতে সোমবার বিকালে এ সভা সম্পন্ন হয়।
এ সভায় গত জুলাই মাসের সার্বিক পারফরম্যান্স' নিয়ে আলোচনা ও কর্মদক্ষতা বিবেচনার ভিত্তিতে কক্সবাজার জেলার সেরা থানা, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী, ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয় উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।
এসময় তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ক্রেস্ট প্রদান করেন জেলা পুলিশ সুপার।
প্রতিটি কর্মক্ষেত্রে তিনি শ্রেষ্ঠ পুরস্কার পাওয়ায় কক্সবাজার জেলা পুলিশ'র পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও আন্তরিক অভিনন্দন জানান উর্ধতন কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসার,পিবিআই, সিআইডির উর্ধতন কর্মকর্তা, কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার এডমিন,প্রত্যেক সার্কেল এবং কক্সবাজার জেলার প্রতিটি থানার অফিসার ইনচার্জ বৃন্দরা।
এই আইনশৃঙ্খলা মিটিং শেষে সার্বিক পারফরম্যান্স পর্যালোচনার মাধ্যমে জেলার প্রতিটি থানার অফিসারদের ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য যে, ইয়াবা সম্রাট নামে খ্যাত রোহিঙ্গা শফিউল্লাহকে গত ৩ জুলাই উখিয়া থানার অফিসার ইনচার্জ জনাব, শেখ মোহাম্মদ আলী গ্রেফতার করেন।
গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গভীর রাতে উখিয়ার পাতাবাড়ি পাহাড়ি এলাকা থেকে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা উদ্ধার করে। পরে শফিউল্লাহ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি নিজেই প্রতি মাসে ৯০ থেকে ১২০ কোটি টাকার দামের ৩০ থেকে ৪০ লাখ ইয়াবা মিয়ানমার থেকে নানা কৌশলে উখিয়ার আশ্রয়শিবিরে নিয়ে আসেন। পরে আশ্রয়শিবির থেকে এসব ইয়াবা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হয়।
এমএসএম / এমএসএম
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার
Link Copied