ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ইতালি থাকেন ইউপি সদস্য, জন্মসনদ নিতে ভোটারদের ভোগান্তি


ভেদরগঞ্জ প্রতিনিধি  photo ভেদরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২২ বিকাল ৬:৩২
২৬ শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিলো দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে জয়লাভ করেই মেম্বার চলেগেছেন ইতালিতে। এমন অভিযোগ উঠেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার সম্পা বেগমের বিরুদ্ধে। তিনি সরকারের কাছ থেকে কোন অনুমিত ছাড়াই দীর্ঘ ৪ মাসের ও বেশি সময় ধরে বাংলাদেশ ত্যাগ করে ইতালিতে রয়েছেন। এদিকে বিপাকে ও ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগন।
উপজেলা প্রশাসন অফিস সুত্রে জানা যায়, সম্পা মেম্বার গত ২৬ ডিসেম্বর ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নারায়নপুর ইউনিয়নের নির্বাচনে ৮ নং ওয়ার্ডের সদস্য হন। নিয়মে রয়েছে জেলা প্রশাশন অফিস সর্বচ্চো ৩ মাসের ছুটির অনুমিত দিতে পারে। তবে উপজেলা প্রশাসনের কাছে সম্পা আবেদন করেছিলো ছুটির জন্য। পরে তা শরীয়তপুর জেলা ডিসি অফিসে প্রেরণ করে তারা। তবে জেলা অফিস তাকে ছুটির অনুমিত না মঞ্জুর করলে দেশের বাহিরে গমন করার কোন সুযোগ নেই।
সরেজমিনে ঘুরে জানা যায়, ঐ এলাকার ভোটার বিউটি আক্তার ভূমিহীন সনদ ও তার ছেলের জন্মসনদ বানানোর জন্য সম্পা মেম্বারের বাড়িতে যান। তবে গিয়ে দেখেন মেম্বার বাড়িতে নেই।তিনি ইতালি চলে গেছেন ৪ মাস আগেই। তিনি বলেন মেম্বার যদি না থাকে দেশে তাহলে আমরা জনগণ সেবা পাবো কিভাবে।
আব্দুর রাজ্জাক বেপারী বলেন,আমি একটি ওয়ারীস সনদ আনতে মেম্বার সম্পার বাড়িতে যাই। গিয়ে শুনি তিনি নাকি ৫ মাস হয় ইতালি চলে গেছে। আমরা ভোট দিয়ে একজন মেম্বার নির্বাচিত করে কি লাভ। যদি কাগজপত্র ঠিক করতে না পারি ও ভোগান্তির স্বিকার হতে হয়।
নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মাতাব্বর বলেন,আমার কাছে সম্পা মেম্বার ইতালিতে যাবে বলে ছুটির জন্য আবেদন করেছিলো। আমরা ইউএনও স্যারের কাছে পাঠিয়েছি।তারপরে ডিসি স্যার তাকে ছুটি দিয়েছে কি না তা আমি জানি না। তবে একজন মেম্বার একটি ওয়ার্ডে উপস্থিত না থাকলে জনগণ তো একটু ভোগান্তিতে পড়বেই। সে গত মাসে আমাকে ইমুতে কল দিয়ে বলেছে তার মেয়ে বাবু হয়েছে, সুস্থ হলেই চলে আসবে।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুলাহ আল মামুন বলেন, বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সম্পা নামের মেম্বারের ছুটির আবেদনের উপর একটি সঠিক মেডিক্যাল সার্টিফিকেট পাঠানোর নির্দেশ দিয়েছে। আমরা শিগ্রই মন্ত্রণালয় প্রতিবেদন ট্যাগ করবো। তবে মেম্বার নাকি ছুটি মঞ্জুর হবার আগেই ইতালিতে চলে গেছে শুনলাম। আমি বিষয়টি ডিসি স্যারকে জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক