ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২


এম ফেরদৌস, উখিয়া photo এম ফেরদৌস, উখিয়া
প্রকাশিত: ১০-৮-২০২২ দুপুর ১০:১৪

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই মাঝি নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ আগস্ট) মধ্যরাতে ক্যাম্প-১৫ এর সি ৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে। ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- ক্যাম্প ১৫ ব্লক সি/১ এর আব্দুর রহিমের ছেলে হেড মাঝি আবু তালেব (৪০) ও একই ক্যাম্পের সি/৯ এর ইমাম হোসেনের ছেলে সাব ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫)।

বুধবার সকালে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান, পূর্বশত্রুতার জের ধরে, ৮-১০ জন সন্ত্রাসী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর সি ৯ ব্লক থেকে অনুমান ১৫০ ফিট উপরে দুর্গম পাহাড়ের ঢালে আসিয়া বেগমের সেডের (নাম্বার ১০১০) সামনে সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করে পালিয়ে যান।

তিনি আরো  জানান, স্থানীয় রোহিঙ্গাদের কাছ থেকে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ হোসেনকে কর্তব্যরত চিকিৎসক সেখানেই মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আবু তালেবকে আশঙ্কাজনক অবস্থায় কুতুপালং হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, পুলিশ মরদেহগুলো উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এদিকে, হত্যাকারীদের গ্রেফতারে ক্যাম্পে ব্লকরেইড দিয়ে অভিযান চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন।

এর আগেও সন্ত্রাসীদের গুলিতে বিভিন্ন ক্যাম্পের কয়েক মাঝি নিহত হয়েছেন।

জামান / এমএসএম

রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক

ত্রিশালে সোয়া দুই কোটি টাকার সড়কের কার্পেটিংয়ে অনিয়ম, হাত দিলেই উঠছে পিচ

চাঁপাইনবাবগঞ্জে মশা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন

রাজারহাটে ইজিবাইকের চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি শ্রমিক ফেডারেশনের

রায়গঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ কথিত মানবাধিকারকর্মী ও কবিরাজ গ্রেপ্তার

রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! এলাকায় আতঙ্ক

কু‌ড়িগ্রা‌মে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে অ‌টোচাল‌কের মৃত‌্যু

সুধারামে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

টাঙ্গাইলে এলজিইডি 'র ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

কোনাবাড়ীতে বিল্ডিং কোড অমান্য করে রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

কোনাবাড়ীতে শ্রমিক পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া

বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন