ভেদরগঞ্জে খালের উপর অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ
শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে খালের উপর অবৈধভাবে নির্মিত টি দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ আগস্ট) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
৫টি দোকানঘর উচ্ছেদ করা হলেও এখনো অসংখ্য অবৈধ স্থাপনা আনাচে-কানাচে দখল করে রয়েছে অনেকে। উপজেলা বিভিন্ন খালের পাড়ের উপর নির্মিত দোকান দখলমুক্ত হলে এলাকায় ফিরে পাবে তার নতুন জীবন- এমনটাই ধারণা করছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায় ,ভেদরগঞ্জ উপজেলায় দিন দিন নদী-নালা, খাল-বিল ভরাট হয়ে যাওয়ার ফলে ‘নদীমাতৃক’ পরিচয়টি হারাতে বসেছে, তেমনি ভূমিখেকো মানুষজনও অবৈধভাবে এসব জায়গা দখল করে গড়ে তুলছে দোকানপাট। এসকল ভূমিখেকো মানুষের সঙ্গে তাল মিলিয়ে বেশকিছু প্রভাবশালী ব্যস্ত নদীর চর দখল করে তাতে অবৈধভাবে স্থাপনা বানাতে। কেউবা আবার বানাচ্ছে রান্নাঘর, কেউবা গরুর ঘর, কেউ আবার টয়লেট, কেউ আবার দোকান। নদী ও খাল-বিলগুলো ভরাট হওয়ায় ফসল উৎপাদন যেমন হ্রাস পেয়েছে, তেমনি পরিবেশ বিপর্যয়ের আশংকা রয়েছে।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, যোগদান করার পর থেকেই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছি। ধারাবাহিকভাবে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে করা হবে। আমাদের নকশা অনুযায়ী খালের পাড়ে যত অবৈধ স্থাপনা থাকবে, সেগুলো উচ্ছেদ করা হবে। আমরা চেষ্টা করব সকল খাল উদ্ধারের। এর জন্য সকল মহলের সহযোগিতা কামনা করছি।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
Link Copied