ভেদরগঞ্জে আওয়ামী লীগ কার্যালয় দখল করে মুদি দোকান
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের মনুয়া বাজারে স্থানীয় ৭ ও ৮নং আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় দখল করে মুদি দোকান দিয়েছেন আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন দপ্তরী। ওই কার্যালয়ের দেয়ালে সাঁটানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় নেতা মরহুম আব্দুর রাজ্জাক ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের ছবির ওপর বেঁধেছে মাকড়সা বাসা। এ ঘটনা জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৪ সালের ৬ ফেব্রয়ারী মাসে ভেদরগঞ্জ উপজেলার আওয়ামীলীগের ঘাঁটি খ্যাত ছয়গাঁও ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড (মনুয়া বাজার) আওয়ামীলীগ কার্যালয়ের স্থায়ী ভবনটি উদ্বোধন করেন, শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক। তবে প্রায় ১ বছর আগে মনুয়া বাজারে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে প্রায় ১০ টি দোকান উচ্ছেদ করে দিয়েছিল ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন। ওই ১০টি দোকানের মধ্যে ৮ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি লোকমান হোসেন দপ্তরীরও ১টি দোকানও উচ্ছেদ করা হয়। এরপর সে রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় আওয়ামীলীগের কার্যালয়টি দখল করে মুদি দোকান বসিয়েছেন।
সম্প্রতি এ ঘটনা এলাকায় জানাজানি হলেও স্থানীয় আওয়ামীলীগের নেতারা ক্ষোভ প্রকাশ করে। অন্যদিকে দেখা যায়, দোকানের বিভিন্ন মুদি মালামাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও কার্যালয়ের দেয়ালে সাঁটানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় নেতা মরহুম আব্দুর রাজ্জাক ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের ছবির ওপর বেঁধেছে মাকড়সা বাসা। তবে লোকমান দপ্তরী অনেক প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খুলতে রাজি হয়নি কেউ। তবে বুধবার দুপুরে সাংবাদিক উপস্থিতির টের পেয়ে দোকানে তালা মেরে পালিয়ে যান লোকমান।
পরে এ ব্যাপারে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন দপ্তরী বলেন, আমার দোকান ভেঙে দেওয়ার পর আমি ইউনিয়ন নেতাদের জানিয়ে এখানে দোকান বসিয়েছি। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীসহ অন্যান্যদের ছবিতে মাকড়শা বাসা বাঁধল কীভাবে জানতে চাইলে তিনি বলেন, আমি খেয়াল করিনি। পরিষ্কার করে দেব।
এ ব্যাপারে ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মোড়ল বলেন, বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় নেতা মরহুম আব্দুর রাজ্জাক ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের ছবিতে যাদের সামনে মাকড়সা বাসা বাঁধে, তারা স্বাধীনতাবিরোধী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
Link Copied