ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আনোয়ারায় রাত ৮টার পর দোকান খোলা রাখায় জরিমানা


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২২ বিকাল ৬:৪
চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় ৮ জনকে ১৫ হাজার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় এক বাসচালককে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
গতকাল মঙ্গলবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মুমিন চাতরী চৌমহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এ সময় থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন জানান, আনোয়ারা উপজেলায় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় ও অতিরিক্ত ভাড়া আদায় করায় চাতরী চৌমহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় পৃথক মামলায় ৮ জনের ১৫ হাজার ও এক বাস চালককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
 
তিনি আরো জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে সামনে প্রশাসন আরও জোরাল অভিযান পরিচালনা করবে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার