ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে সিএনজির ধাক্কায় কলেজ শিক্ষার্থীসহ দুজন গুরুতর আহত


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১০-৮-২০২২ বিকাল ৬:২৯

হাটহাজারীতে একটি সিএনজি অটোরিকসার ধাক্কায় লায়লা বেগম (৬৫) নামে নারী গুরুতর আহত হয়েছে। বুধবার (১০ আগস্ট) বিকেলে হাটহাজারী পৌর সদরের আনিস খাল এলাকায় চট্টগ্রাম-নাজিরহাট সড়কে এ ঘটনা ঘটে। আহত নারী মির্জাপুর ইউনিয়নের সৈয়দপাড়া মৃত ফজলুল কাদেরের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকাল পৌনে ৪টার দিকে ঘটনাস্থলে রাউজান হাইওয়ে পুলিশের একটি দল চলন্ত একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দিলে গাড়িটি হঠাৎ ব্রেক করে গতি পরিবর্তন করে চলে যেতে চায়। এসময় পেছন দিক থেকে আসা অপর একটি সিএনজি অটোরিকশা সজোরে ওই সিএনজিকে ধাক্কা দিলে ভেতরে থাকা বয়স্কা যাত্রী লায়লা বেগম সড়কে সিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় চমেক রেফার করে কর্তব্যরত চিকিৎসক।

এদিকে ঘটনার পর পর হাইওয়ে পুলিশের গাড়িসহ অবরোধ করে রাখে গাড়ির চালকরা। পরে হাটহাজারী মডেল থানার পুলিশ গিয়ে হাইওয়ে পুলিশকে উদ্ধারসহ যানচলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে রাউজান হাইওয়ে পুলিশের ওসি কামরুল আজম কক্সবাজার আছেন জানিয়ে বলেন, ঘটনাস্থলে অফিসারের সাথে কথা হয়েছে। মূলত গাড়ির কাগজপত্র চেক করতে সংকেত দেয়া মাত্রই গাড়ির চালক পালাতে গিয়ে অপর একটি সিএনজি'র সাথে সজোরে ধাক্কা লাগে।এসময় এক যাত্রী (নারী) সিএনজি থেকে সিটকে পড়ে। 

অপরদিকে একই সড়কের ফরহাদাবাদ নুর আলি মিয়ার হাটে রাস্তা পার হতে গিয়ে একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় আনিশা আক্তার নামে নাজিরহাট কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। সে নাজিরহাট কলেজের ব্যবসা শিক্ষার ১ম বর্ষের ছাত্রী ও ওই এলাকার সুন্দরপাড়ার জনৈক খোরশেদ আলমের কন্যা। আহতকে প্রথমে নাজিরহাট স্বাস্থ্যকমপ্লেক্স নিলেও অবস্থা গুরুতর হওয়ায় চমেক রেফার করে কর্তব্যরত চিকিৎসক।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ