ইবি'র দুই বিভাগে নতুন চার শিক্ষক নিয়োগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই বিভাগে নতুন চার শিক্ষক নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (০৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ২৫৫ তম সিন্ডিকেট সভায় পরিসংখ্যান বিভাগে ৩ জন ও ফোকলোর স্টাডিজ বিভাগে একজনকে শিক্ষক হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়।
রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার অনুষ্ঠিত ২৫৫তম সিন্ডিকেট সভায় পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে আওয়াল ইসলাম খান ও সুমন বিশ্বাসকে নিয়োগ দেয়া হয়েছে। তারা দুজনই ওই বিভাগের সাবেক শিক্ষার্থী। এছাড়া পরিসংখ্যান বিভাগে প্রভাষক হিসেবে সিলভীয়া খানমকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়া ফোকলোর স্টাডিজ বিভাগে প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন ড. মো. এরশাদুল হক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়াও সিন্ডিকেট সভায় ১০জন ড্রাইভারকে নতুন নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে।
সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় সিন্ডিকেট সদস্য শাহজাহান আলম সাজু, মিয়া মো. রাশিদুজ্জামান, মিজানুর রহমান, রাকিবা ইয়াসমিন, মিথিলা তানজীলসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি