পান্থপথে আবাসিক হোটেল থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার
রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দীক নামে ২৭ বছর বয়সী এক নারী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জান্নাতুলের গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটার চিহ্ন পাওয়া গেছে। বুধবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পান্থপথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের ওই আবাসিক হোটেল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জান্নাতুল সদ্য এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্ত্রীরোগ বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন। মৃত্যুর আগে ওই নারীর সাথে হোটেলে অবস্থান করছিলেন তার বন্ধু রেজাউল। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, স্বামী-স্ত্রী পরিচয়ে তারা দুজন হোটেলে রুম বুকিং করেন। রাতে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে হোটেলটির ৩০৫ নম্বর কক্ষের বিছানার ওপর থেকে গলাকাটা অবস্থায় জান্নাতুল নাঈমের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজারকে আটক করা হয়েছে। ওই চিকিৎসকের বন্ধু রেজাউলকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
জামান / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ