শ্রাবণ মাসেও বর্ষা নেই, নৌকা ব্যবসায় মন্দা
আষাঢ় মাস পেরিয়ে শ্রাবণ মাসও শেষ হতে চলেছে। অথচ কুমিল্লার তিতাসের নদী ও খাল-বিলগুলোতে স্বাভাবিক বর্ষার দেখা নেই। বর্ষার ভরা মৌসুমেও পানি না হওয়ায় বর্ষাকে সামনে রেখে জমজমাট নৌকার ব্যবসায় এখন চরম মন্দা দেখা দিয়েছে। লোকসানে পড়েছেন নৌকা ব্যবসায়ীরা। হতাশ হয়ে পড়েছেন নৌকার কারিগররাও।
তিতাস উপজেলাটি গোমতী, তিতাস, কাঁঠালিয়া, হাবাতিয়া ও মাটিয়া নদীর তীরবর্তী অঞ্চল হওয়ায় বর্ষায় এই অঞ্চলের মাঝি, জেলে ও কৃষকদের অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়ে নৌকা। তবে এ বছর বর্ষায় পানি না বাড়াতে নৌকা তৈরি করেও বিপাকে পড়েছেন নৌকা ব্যবসায়ীরা।
উপজেলার বাতাকান্দি বাজারে প্রতি বুধবার সাপ্তাহিক হাট বসে। নৌকার হাটে সরেজমিন দেখা যায়, বিক্রির জন্য সারি সারি নৌকা তৈরি করে রেখেছেন ব্যবসায়ীরা। চাহিদা না থাকায় হাটে বিক্রি হচ্ছে না নৌকা।
পার্শ্ববর্তী উপজেলা হোমনার ডুমুরিয়া থেকে নৌকা বিক্রি করতে আসা অবিনাশ বলেন, ‘প্রতি বছর জ্যৈষ্ঠ-আষাঢ় মাস থেকেই চারদিকে বর্ষার পানি থই থই করে। আর তখন থেকেই নৌকা বিক্রির ধুম পড়ে যায়। কিন্তু এ বছর শ্রাবণ মাসও শেষ হয়ে যাচ্ছে কিন্তু বর্ষার দেখা নেই। বর্ষায় পানি না বাড়াতে মানুষের নৌকা কেনার আগ্রহ নেই।
কথা হয় নৌকা ব্যবসায়ী যোগেশের সাথে। তিনি জানান, প্রতি বছর আষাঢ় মাস থেকেই নৌকার বিক্রি বেড়ে যায়। কিন্তু এবার পানি না হওয়ায় নৌকা বিক্রি নেই বললেই চলে। ক্রেতার অভাবে তৈরি করা নৌকাগুলো এখন রোদ্রে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে।
নৌকার কারিগর হরেশ জানান, বর্ষা শুরুর আগেই কারিগররা লাভের আসায় শত শত নৌকা তৈরি করে রেখেছেন। বর্ষা না হলে বেশ লোকসানে পড়তে হবে ব্যবসায়ীদের।
এমএসএম / জামান
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ