পত্নীতলায় কাঁচামরিচের ডাবল সেঞ্চুরি
নওগাঁর পত্নীতলায় কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ টাকা, যা কি-না কাঁচামরিচের দরদামে ডাবল সেঞ্চুরি। শুধু কাঁচামরিচই নয়, কাঁচাবাজারেও ছড়িয়ে পড়েছে অস্থিরতা। প্রতি কেজি করলা ৮০ টাকা, বেগুন, কচুর বই ৫০ টাকা, শসা ৪০ টাকা, ডিমের হালি ৩৮-৪০ টাকা, পটল ৫০ টাকা।
১০ টাকার মিনি সাবান বিক্রি হচ্ছে ১৫ টাকা, ৫ টাকার কোনো কোনো বিস্কুটের মিনি প্যাকও বিক্রি হচ্ছে ১০ টাকায়। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি প্রসাধনী, ওষুধ, পরিবহন ভাড়া সব জায়গায় দ্রব্যমূলের ঊর্ধগতি পাগলা ঘোড়ার মতো ছুটেই চলেছে।
ভোক্তাদের অভিযোগ, সকলেই সুযোগ নিচ্ছে। এমনকি পানির দামে জিনিস কিনলাম এটাও বলা যাবে না। কারণ দাম বেড়েছে প্যাকেটজাত পানিরও। কোথাও স্বস্তি নেই। সবকিছুর ব্যয় বেড়েছে কিন্তু আয় বাড়েনি। চাকরিজীবীদের বেতন বাড়েনি।
এদিকে ভ্যান ভাড়া নির্ধারণ করে দেয়ার জন্য সংশ্লিষ্ট সমিতি থেকে পৌরসভার মেয়র বরাবর আবেদন করেছে। অথচ তাদের আবেদনের ভাড়ার চাহিদা তারা যা নির্ধারণ করতে আবেদনের পূর্ব থেকেই তারা এই ভাড়াই নিয়ে আসছে।
এদিকে, বেড়েছে চাল, ডাল, মসলার দামও। বিক্রেতাদের মতামত, মোকাম (আড়ত), কোম্পানি বা কৃষকের নিকট থেকে যে মূল্যে তারা পাইকারি নিচ্ছেন তার থেকে সামান্য লাভেই তারা বিক্রি করছেন।
এমএসএম / জামান
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি
Link Copied