ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে নিঃস্ব দিনমজুর পরিবার


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১১-৮-২০২২ দুপুর ২:৭

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মনসুরাবাদ কলোনির পশ্চিমে গলাচিপা এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি পরিবারের বসতঘরসহ সবকিছু। বুধবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে ওই এলাকার মৃত আবুল কালামের বাড়িতে আগুন লাগার ঘটনাটি ঘটে।

মুহূর্তেই আগুন সারা ঘরে ছড়িয়ে পড়লে এলাকার মানুষ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। ফলে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ঘরের মালিক মো. সুজন (২২)। 

তিনি বলেন, বাবা-মাকে হারিয়ে আমরা তিন ভাই ডালিম (৩২), আমি, ও মো. ইব্রাহিম (২০) এই ঘরে দুই ভাই থাকি। দুজনই দিনমজুর। আমরা ঘরের বাইরে থাকায় কিভাবে আগুনের সূত্রপাত হয় তা জানি না। আমরা এখন নিঃস্ব, সব পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের মাথা গোঁজার ঠাঁইও নেই। আমরা ঘরে না থাকায় ভাগ্যক্রমে বেঁচে যাই। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফজল মিয়া জানান, আমরা খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই পুরো ঘর পুড়ে ছাই হয় যায়। মূলত জনশূন্য ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন খান সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদের যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব।  তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারকে তিনি ১০ হাজার টাকা অনুদান দেন।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ