ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে সমবায় সমিতি ফিলিং স্টেশনকে জরিমানা


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১১-৮-২০২২ দুপুর ৪:৫৭
পঞ্চগড়ে সমবায় সমিতি মোটর শ্রমিক ফিলিং স্টেশনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে বোদা উপজেলার ময়দানদীঘি এলাকার সমবায় সমিতি মোটর শ্রমিক ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক এ জরিমানা করেন।
 
জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বোদা উপজেলার এলিট, সোনার বাংলা, শাবাব ও সমবায় সমিতি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় পেট্রোল ও অকটেনে পরিমাপে কম পাওয়ায় সমবায় সমিতি মোটর শ্রমিক ফিলিং স্টেশনকে ৩৫ হাজার টাকা জরিমানা করে এবং পরবর্তীতে মেশিন ঠিক করে তেল বিক্রির জন্য নির্দেশনা দেয়া হয়। অভিযান পরিচালনায় পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।
 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ জানান, ওজনে কারচুপির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৮ ধারামতে ওই ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়। ভোক্তারা যাতে সঠিক মাপে তেল পান, সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়