ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

র‍্যাগিংয়ের তথ্য সাংবাদিককে দেয়ায় উল্টো ভোগান্তিতে শিক্ষার্থী


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ১১-৮-২০২২ রাত ৯:৩৮
সাংবাদিকদের তথ্য দেওয়ার 'অভিযোগে' জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৪৯তম আবর্তন ব্যাচ) এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হল কর্তৃপক্ষ। তিন কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
 
ওই শিক্ষার্থীর নাম মিতু মনি। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী।
 
প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার (৯ আগস্ট) মধ্যরাতে নিজ হলের সিনিয়রদের দ্বারা অকথ্য গালিগালাজ ও মানসিক হেনস্তার শিকার হন মিতু ও তার সহপাঠী ইতিহাস বিভাগের শিক্ষার্থী রেশমা আফরিন। প্রাধ্যক্ষ বরাবর মিতুর দেয়া লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা গেছে, রাত ২টায় রুমে ফেরার পর শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়লে হঠাৎ জ্ঞান হারান মিতু। এম্বুলেন্সে করে মিতুকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
 
এদিকে, র‍্যাগিং এর ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগীকেই হেনস্তার অভিযোগ উঠেছে হল প্রশাসনের বিরুদ্ধে। প্রশাসনকে জানানোর আগেই সাংবাদিকদের কেনো 'অভিযোগ' দেয়া হলো-জানতে চেয়ে ভুক্তভোগী রিতু মনিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল কর্তৃপক্ষ।
 
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মিতু বলেন, সাংবাদিকরা হয়তো কোনো সোর্স থেকে এ তথ্য পেয়েছিলেন। যখন তারা আমাকে ফোন করে জানতে চান আমি তাদেরকে পুরো ব্যাপারটা বলি। এখানে আমার দোষ কোথায়? সাংবাদিকদের তথ্য দেওয়া কি দোষের?
 
শোকজের প্রেক্ষাপট জানতে চাইলে উত্তেজিত হয়ে ওঠেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহা. মুজিবুর রহমান। বাংলাদেশ জার্নালকে তিনি বলেন, 'ওই মেয়ে আমার অফিসে অভিযোগ দেয়ার আগেই সাংবাদিকদের অভিযোগ দিছে৷ এটা সে কীভাবে করে?'
 
এ সময় তিনি আরও বলেন, 'তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে ওই মেয়েকে শোকজ করা হয়েছে। সে তো এই কাজ করতে পারে না।' তবে, ঠিক কী ধরণের তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি এই হল প্রাধ্যক্ষ।
 
এদিকে, অভিযুক্তের বিচার না করে উল্টো ভুক্তভোগীর বিরুদ্ধে পদক্ষেপ নেয়াকে 'প্রহসনমূলক' বলছেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কম্যুনিটি গ্রুপ ও ব্যক্তিগত ওয়ালে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন