ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

হাবিপ্রবিতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১২-৮-২০২২ দুপুর ২:৪৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ কে যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি)  শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত "অসমাপ্ত আত্মজীবনী" শীর্ষক গ্রন্থ থেকে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ , ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, বিভিন্ন হলের হল সুপার, সহকারী প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক, সহকারী হল সুপারসহ অন্যান্যরা।
 
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, শোকের  মাসে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ সকল শহীদদের।  জাতির পিতার আদর্শ ও তার জীবনী তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য আজকের এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মকে এসব ইতিহাস জানতে ও ধারণ করতে হবে এবং সে অনুযায়ী দেশের জন্য কাজ করে যেতে হবে। 

এমএসএম / এমএসএম

অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের

নতুন বাজেটে কুবি শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ ১ লাখ ২৩ হাজার টাকা

এইচএসসি-আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন বাজেট পাবিপ্রবির

বিশ্বকাপ মিশন শুরুর আগেই উল্লাস, আকাশি-সাদায় মাতল কুবি ক্যাম্পাস

গবিতে শিক্ষার্থীদের দাবিতে পেছালো সেমিস্টার ফাইনাল পরীক্ষা

ঈদের ছুটি শেষে চিরচেনা রূপে ফিরছে কুবি, শূন্য ক্যাম্পাস পাচ্ছে পূর্ণতা

গণ বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ

পবিপ্রবিতে সুশাসন ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ উপাচার্যের

বিশ্ব পরিবেশ দিবসে বাকৃবিতে পরিবেশ সচেতনতা র‍্যালি

বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন

পবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের যোগদান

বাকৃবিতে সামুদ্রিক ভূ-দুর্যোগ ও আধুনিক পর্যবেক্ষণ প্রযুক্তি বিষয়ক কর্মশালা