নাচোলে ট্রাকের ধাক্কায় নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর দিঘিপাড়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় ৩জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন নেজামপুর মরাফেলা গ্রামের মৃত ভগূরুদ্দিনের ছেলে মোঃ আহসান আলী (৬৫), তার পুতিন সেলিমের মেয়ে মোসাঃ সেফা খাতুন (১১)।এবং তার নাতিন চাঁপাই নবাবগঞ্জ সদর থানার বারঘরিয়া লক্ষিপুর গ্রামের মোঃ এনামুল হকের মেয়ে খাদিজা খাতুন (৮)।
আহতদের স্বজনরা ও পুলিশ সূত্রে জানা যায় আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির সামনে পাকা রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন। এমন সময় আমনুরা হতে নওগাঁ গামী একটি ট্রাক (রেজিঃ নং ঢাকা- মেট্রো-২৪-৩১১৬) আসার পথে তাদের তিনজনকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে গুরুত্বর জখম প্রাপ্ত হয়। খবর পেয়ে তাদের আত্মীয় স্বজন চিকিৎসার জন্য নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ২জনের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহীতে চিকিৎসারত অবস্থায় মোসাঃ সেফা খাতুন (১১) মারা যান। ভিকটিম আহসান চিকিৎসাধীন আছেন। অপর ভিকটিম খাদিজা খাতুন নাচোল কমপ্লেক্সে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied