ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৮-২০২২ দুপুর ১২:৪

দেশের গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় রাজধানীসহ সারাদেশের কেন্দ্রগুলোতে একযোগে শুরু হওয়া এক ঘণ্টার এ পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৯টি কেন্দ্রে মোট ৯৫ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী ‘বি’ ইউনিটের এ ভর্তিযুদ্ধে অংশ নিয়েছেন। ভর্তি পরীক্ষা ঘিরে দেশের সবগুলো কেন্দ্র আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে বলে গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক কমিটি সূত্রে জানা গেছে।

ভর্তি পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম প্রস্তুত থাকার নির্দেশনা রয়েছে। কেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা জোরদারে রয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ।

২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে পরীক্ষার জন্য মোট আবেদন করেছেন ২ লাখ ৯৪ হাজার ৫২৪ জন শিক্ষার্থী। এরমধ্যে ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৯৫ হাজার ৬৩৭ জন। ‘বি’ ইউনিটে মোট আসন সংখ্যা ৬ হাজার ৭১৯টি।

জামান / জামান

বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত