ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার খুলনা বিএনপির শেখ সাদীর নিঃশর্ত মুক্তি দাবি
বিনা মামলা ও বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার খুলনা মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শেখ সাদীর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির তাৎক্ষণিক প্রেস ব্রিফিং থেকে এ দাবি জানানো হয়। গত বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে বিএনপি নেতা শেখ সাদীকে খালিশপুর থানা পুলিশ গ্রেপ্তার করে রাতেই খুলনা থানায় হস্তান্তর করে।
দলের পক্ষ থেকে সাদীকে কোন মামলায় গ্রেপ্তারে করা হয়েছে- জানতে চাইলেও পুলিশ কোনো সদুত্তর দিতে পারেনি।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন- মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
তারা বলেন, সরকার বেসামাল হয়ে পড়েছে। দেশের অর্থনীতি ধ্বংসের পথে। ডলার ১২০ টাকা। ভারতীয় রুপির বিনিময় হার ৬৭ টাকা। কাঁচামরিচের দাম কেজি ৪০০ টাকা। রেগুলেটারি কমিশনের গণশুনানি কিংবা পরামর্শ ছাড়াই সরকার একক সিদ্ধান্তে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। অথচ এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, আমাদের অকটেন-পেট্রোল আমদানি করতে হয় না।
এ সময় জানানো হয়, বিএনপি নেতা শেখ সাদী অনেকগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় অভিযুক্ত থাকলেও সবগুলোতে তিনি জামিনে রয়েছেন। তার কোনো মামলা পেন্ডিং নেই। খুলনায় বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হতে ওয়ার্ডে ওয়ার্ডে কর্মিসভার মাধ্যমে কমিটি গঠন করছে। নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিটি কর্মসূচিতে শেখ সাদী সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। দলীয় কর্মীদের মাঝে আতংক ছড়াতেই সাদীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত