ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ধর্ষণের অভিযোগে খুবি শিক্ষার্থী কারগারে


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৩-৮-২০২২ দুপুর ১২:৪৩

এক নারীকে (২২) ধর্ষণের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুয়েল হোসেনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত বৃৃৃহস্পতিবার গভীর রাতে তাকে হরিণটানা থানার ইসলামনগর এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়। গ্রেপ্তার যুবক সাতক্ষীরা জেলার মামদকাঠি উপজেলার বালিয়া গ্রামের মো. সোবহান আলী গাজীর ছেলে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক বলেন, ভিকটিমের সাথে জুয়েলের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। গত এক মাস ধরে তাদের মধ্যে সম্পর্ক। এ সময়ের মধ্যে তারা বিভিন্ন স্থানে ঘুরতে যেত। খুবি ছাত্র জুয়েল হলে অবস্থান করলেও ইসলামনগরের কবির মোল্লার বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে প্রায়ই সেখানে অবস্থান করত। ভিকটিম প্রায়ই সেখানে আসত। গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মেয়েটি ওই বাড়িতে আসে। একা পেয়ে মেয়েটিকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে জুয়েল।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার ভিকটিম থানায় এসে ঘটনাটি জানান। প্রথমে জুয়েলকে ওই বাড়িতে খোঁজ নিয়ে পাওয়া যায়নি। রাতে ইসলামনগরের ভাড়া বাড়ি থেকে আটক করা হয়। ধর্ষণের অভিযোগ এনে ওই নারী জুয়েলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন, যার নং ৫। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করলে আদালত কারাগারে পাঠিয়ে দেয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের আইন বিভাগের শিক্ষার্থী বলে দাবি করলেও ২০১৭ ব্যাচের শিক্ষার্থী ছিল সে।

তিনি আরো বলেন, ওই নারীকে চিকিৎসা এবং ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে। এরপর রাতে অভিযান চালিয়ে মামলার আসামি জুয়েল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে অফিসার্স ইনচার্জ জানান।

 

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়